রামমন্দির উদ্বোধনের আগে চালু কলকাতা-অযোধ্যা বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : রামমন্দিরের উদ্বোধনের আগে কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত চালু হল বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দর থেকে প্রথম বিমান ছাড়বে বেলা ১২টা ৪৫ মিনিটে। বিমানটি পৌঁছোবে দুপুর আড়াইটে নাগাদ।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা হবে। পাশাপাশি রামলালার প্রাণপ্রতিষ্ঠা হওয়ার কথা। ওই অনুষ্ঠানের আগে বুধবার কলকাতা থেকে অযোধ্যা বিমান পরিষেবার উদ্বোধন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। দুজনকেই কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার প্রথম টিকিট দেওয়া হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকে।

উদ্বোধনের পর যোগী আদিত্যনাথ জানান, গত নয় বছরে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর পেয়েছে উত্তরপ্রদেশ। বিমান পরিবহণের ক্ষেত্রে উত্তরপ্রদেশ একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। এদিন রামমন্দির উদ্বোধনের কথা স্মরণ করিয়ে দিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, গত নভেম্বরে দেওয়ালি পালিত হয়েছে। এরপর নির্বাচনের ফল ঘোষণার পর ৩ ডিসেম্বর দ্বিতীয় দেওয়ালি পালিত হয়েছে। এরপর ফের দেওয়ালি পালিত হবে আগামী ২২ জানুয়ারি। উল্লেখ্য, অযোধ্যার রামমন্দিরের আদলেই তৈরি করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ। ৬৫০০ বর্গমিটার এলাকা জুড়ে বিমানবন্দরের এই টার্মিনাল বিল্ডিংটি তৈরি করা হয়েছে। অযোধ্যার আন্তর্জাতিক এই বিমানবন্দরটি তৈরি করতে খরচ হবে ১৪৫০ কোটি টাকা।

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে