আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি: হাজার হাজার কোটির টাকার ব্যাঙ্ক প্রতারণা!সাত বছর ধরে লুকিয়ে ছিলেন দুবাইয়ে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি হয়েছিল, গ্রেফতারি পরোয়ানা ছিল, তবু ধরা দেননি। কিন্তু গা ঢাকা দিয়েও বেশিদিন রেহাই পাওয়া গেল না। শেষপর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে পাকড়াও ব্যবসায়ী কমলেশ পারেখ। ২,৬৭২ কোটি টাকার ব্যাংক চক্রের মূল অভিযুক্ত এই কলকাতার গয়নাব্যবসায়ীকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রত্যর্পণ করে ভারতে আনল সিবিআই (CBI)।

পেশায় গয়না ব্যবসায়ী ও কলকাতার প্রমোটার কমলেখ পারেখের বিরুদ্ধে প্রায় ২,৬৭২ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগ, কমলেশ ও তাঁর সঙ্গীরা ২৫ ব্যাঙ্কের একটি কনসোর্টিয়াম থেকে ওই বিপুল পরিমাণ টাকা প্রতারণা করেন। কনসোর্টিয়ামের নেতৃত্বে ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিবিআই তদন্তে উঠে আসে, সংস্থার প্রোমোটার ও ডিরেক্টররা বিদেশে একাধিক সেল কোম্পানি খুলেছিলেন! ওই নেট ওয়ার্কিংয়ের মাধ্যমেই ব্যাঙ্কের টাকা বিদেশে পাচার হয়ে যায়!

 ২০১৬ সালে কলকাতার সিবিআই-বিএসএফবি এই মামলা দায়ের করে। ২০১৯ সালে পারেখের বিরুদ্ধে জারি হয় ওপেন-এন্ডেড নন-বেলেবল ওয়ারেন্ট। তদন্ত শুরু হতেই তিনি দেশ ছেড়ে গা ঢাকা দেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। ২০২৪ সালে ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিশ জারি করা হলে UAE কর্তৃপক্ষ তাঁকে আটক করে। সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের সঙ্গে নিবিড় সমন্বয় করে তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়া চালাচ্ছিল। শেষপর্যন্ত দেশের মাটিতে অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে। শেষ পর্যন্ত ধরা পড়েন ধরা পড়েন পারেখ। 

Published by:

Share Link:

More Releted News:

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ