কলকাতা শহরে বইছে লু ,রাস্তায় নামলেন পুলিশ কমিশনার

Share:

সুব্রত রায়: প্রখর রোদে ও প্রবল দাবদাহের মধ্যে কর্তব্যে অবিচল কলকাতা ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে আবহাওয়া দফতর আগামী রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কমলা সর্তকতা জারি করেছে গোটা রাজ্য জুড়ে। মানুষের স্বার্থে ও সাহায্যের জন্য, প্রখর রোদ এবং জীবনের ঝুঁকিকে মাথায় নিয়েই শহর কলকাতাকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে কর্তব্যে অবিচল রয়েছে। বৃহস্পতিবার সকালে সেই প্রখর রোদে কর্মরত পুলিশকর্মীদের পাশে দাঁড়াতে রাস্তায় নামলেন খোদ পুলিশ কমিশনার(CP) বিনিত গোয়েল। রাস্তায় কর্মরত ট্রাফিক কনস্টেবল থেকে সিভিক ভলেন্টিয়ার সকলের হাতে তুলে দিলেন চশমা, ছাতা, জলের বোতল সহ গরমে গ্লুকোন ডি সহ অন্যান্য উপকরণ।

এবার কর্তব্যরত ট্রাফিক পুলিশদের(Traffic Police) সুস্থ রাখার লক্ষ্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল,এদিন সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক পুলিশদের হাতে সানগ্লাস, ছাতা, জলের বোতল, ওআরএস পাউচ বিতরণ করেন। এদিন পার্ক সার্কাসের  সেভেন পয়েন্টে সেই ছবি ধরা পরে এই মুহুর্তের ক্যামেরায়। অতিরিক্ত গরম অথবা বর্ষায় এক হাঁটু জমা জল কিংবা পৌষ ও মাঘের কনকনে ঠান্ডা আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে যেভাবে কলকাতা ট্রাফিক পুলিশ মানুষের স্বার্থে কাজ করে তা এক প্রকার নজিরবিহীন বলে মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল(CP Binit Goyel)। তিনি বলেন পুলিশের এভাবে প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ডিউটি করার ঘটনা গোটা ভারতবর্ষে কলকাতা পুলিশ একমাত্র করে দেখায়।

পাশাপাশি পার্কিং ব্যবস্থার মধ্যে ভেন্ডিং ব্যবস্থা ও অনলাইন পার্কিং ফ্রি পেমেন্ট নিয়ে মাঝেমধ্যেই যে জটিলতার সৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে এদিন পুলিশ কমিশনার বলেন,কলকাতা পুলিশ কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে পুরো ব্যবস্থাটাকেই সুশৃংখল ভাবে অপারেট করার লক্ষ্যে কাজ করছে। কলকাতা পুলিশের অষ্টম ব্যাটেলিয়াদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার হওয়ার ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার জানান, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে। তদন্ত হচ্ছে। কলকাতা পুলিশ ও এই ধরনের কোন পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ পেলে যে ব্যবস্থা নেয় , ব্যারাকপুর কমিশনারেট সেই পদক্ষেপ গ্রহণ করেছে। এই নিয়ে তার কোন বক্তব্য নেই।

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?