সম্পত্তি কর আদায় করতে এবার তৎপর কলকাতা পুরসভা

ইতিমধ্যে বকেয়া কর আদায়ের জন্য কলকাতা পুরসভার সম্পত্তি কর দফতরের আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া থাকা সম্পত্তি কর আদায় করতে এবার কড়া পদক্ষেপ করছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে বকেয়া কর আদায়ের জন্য কলকাতা পুরসভার সম্পত্তি কর দফতরের আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, এক কোটি টাকার ওপরে বকেয়া কর রয়েছে এরকম করখেলাপিদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবার চিফ ম্যানেজররা। যাদের ২৫ লাখ টাকা থেকে এক কোটি টাকার মধ্যে সম্পত্তি কর বকেয়া রয়েছে তাঁদের সঙ্গে কথা বলবেন অ্যাসেসর কালেক্টররা। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে বকেয়া সম্পত্তির কোনও আইনি সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করার জন্য বলা হয়েছে। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে পুর কমিশনার বিনোদ কুমার একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানিয়েছেন। বকেয়া কর আদায় করতে বেসরকারি সম্পত্তির মালিকদের পাশাপাশি সরকারি সম্পত্তিগুলিকেও একযোগে চিঠি পাঠাচ্ছে পুরকর্তৃপক্ষ।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা সম্পত্তি কর বকেয়া পড়ে রয়েছে। কলকাতা পুরসভার সম্পত্তি কর বিভাগের তথ্য অনুযায়ী, শহরের মধ্যে উত্তর কলকাতায় সবচেয়ে বেশি করখেলাপির সংখ্যা রয়েছে। কোটি টাকার ওপর করখেলাপির তালিকার মধ্যে রয়েছে উত্তর কলকাতার একটি শপিং মলও। অন্যদিকে এক কোটি টাকার ওপর কর বকেয়া রয়েছে দক্ষিণ কলকাতায় এরকম সম্পত্তির সংখ্যা প্রায় ২০০টি। সেই তালিকায় রয়েছে ৪১ নম্বর চৌরঙ্গি রোডে কনক বিল্ডিং। প্রায় ৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে তাদের। অন্যদিকে দীর্ঘদিন ধরে কর ফাঁকি দেওয়ার জন্য দক্ষিণ কলকাতার একটি রেস্টুরেন্টকে নিলাম করার প্রক্রিয়াও শুরু করতে চলেছে পুরসভা। কয়েক কোটি টাকা কর বকেয়া রয়েছে বাইপাসের দু’টি পাঁচতারা হোটেলেরও। এর মধ্যে একটি হোটেলের মামলা চলছে সুপ্রিম কোর্টে।

কেএমডিএ, পূর্ত দফতর, আবাসন-সহ কলকাতায় রাজ্য সরকারের একাধিক ভবন সময়মত সম্পত্তি কর দিচ্ছে না। সেই কারণে বকেয়া কর আদায় করতে বেসরকারি সম্পত্তির পাশাপাশি সরকারি সম্পত্তিগুলিকেও কড়া নোটিস পাঠাচ্ছে কলকাতা পুরসভা। সবমিলিয়ে সম্পত্তি কর আদায়ে যে এবার কলকাতা পুরসভা আরও কঠোর হচ্ছে তা বোঝাই যাচ্ছে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল