কলকাতা শহরে স্কুলগুলির সামনে যানজটের মূল কারণ পুলকার : সিপি

Share:

সুব্রত রায়: শহর কলকাতায় আগের থেকে পথ দুর্ঘটনাযর পরিমাণ যথেষ্ট কমেছে বলে সোমবার আসার কথা শোনালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। যদিও শহর কলকাতায় এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে রোড এক্সিডেন্ট(Road Accident) বন্ধ করা সম্ভব হয়নি।তার জন্য মানুষের সচেতনতার অভাবকে আরো একবার দায়ী করলেন পুলিশ কমিশনার(CP)।

পাশাপাশি কোন ঘিঞ্জি জনবহুল এলাকায় বা স্কুলের কাছে ছাত্র-ছাত্রীদের আসার সময় যে ভিড়ের সৃষ্টি হয় এবং তা রাস্তার মাঝ বরাবর চলে আসে, তার জন্য পুল কার গুলির অতিরিক্ত ব্যবহারকেই দায়ী করলেন তিনি। এ বিষয়ে প্রতিটি স্কুলের প্রিন্সিপালদের উদ্দেশ্যে তার বার্তা, প্রয়োজনে স্কুল বাসের ব্যবহার বাড়ানো হোক শহর কলকাতায়(Kolkkata)। এতে একটি বাসে যেমন অনেক ছাত্র-ছাত্রী একসাথে এসে স্কুলে প্রবেশ করতে পারবেন নির্ঝঞ্ঝাটে,তেমনি অতিরিক্ত পুলকারের উপস্থিতিতে শহর কলকাতার স্কুল এর সংলগ্ন রাস্তায় যানজটের ও সৃষ্টি হবে না। এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে রোড সেফটি অ্যাওয়ারনেস কার্যক্রমের সূচনা করতে এসে এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল(Binit Kumar Goyel)।

আগামী দিনে শহর কলকাতার দূষণের কথা মাথায় রেখে রাজ্য সরকারের উদ্যোগকে সমর্থন করে, কলকাতা পুলিশও ধাপে ধাপে তার সমস্ত ব্যবহার করা গাড়িগুলিকে কনভার্ট করে ইলেকট্রিক পদ্ধতিতে রূপান্তর করতে চলেছে বলে পুলিশ কমিশনার এদিন জানান। ইতিমধ্যেই প্রায় কুড়ি শতাংশ ব্যবহার করা পুলিশের গাড়িকে কনভার্ট করে এই ভেহিকেল এ পরিবর্তন করা হয়েছে বলেও এদিন জানান পুলিশ কমিশনার। তিনি রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীদের যানজট রোধে এবং পথ দুর্ঘটনা রুখতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে