ঝড়-বৃষ্টিতে আউটট্রাম ঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, শহরের ২৫ জায়গায় ভাঙল গাছ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার দুপুরে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হল এক যুবকের। কলকাতার গঙ্গার তীরবর্তী চক্ররেলের লাইনের ওপর আউট ট্রাম ঘাটে প্রবল ঝড়ের দরুন একটি আম গাছ ভেঙে পড়ে রেলের ওভারহেড তারের ওপর। সেই গাছ থেকে আম পাড়তে গিয়ে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।স্থানীয় সূত্রের খবর, মৃত যুবকের নাম গিরি। বিদ্যুৎপৃষ্ট হয় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।মেট্রো পরিষেবাও ঝড়ের সময় বেশ কিছুক্ষণ ব্যাহত হয়েছে। এদিন একাধিক গাছ পড়ে যাওয়ায় হরিশ চ্যাটার্জির রোডে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতা শহরের ওপর দিয়ে দুপুর বেলা যে ঝড় বয়ে গেছে, ঘন্টায় তার গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। এর পাশাপাশি দমদম সহ উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার ঘন্টায় গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার। এদিন গোটা শহরের ২৫ টি জায়গায় গাছ পড়ে যায়। সল্টলেকে গাড়ির উপরে গাছ পড়ে। সল্টলেক যাদবপুর , রাসবিহারী, আমহার্ট স্ট্রীট, সল্টলেক, দমদম ,সেন্ট্রাল এভিনিউ বিভিন্ন এলাকায় সাময়িকভাবে জল জমে।কলকাতায় (Kolkata)শুক্রবার দুপুরে অবশেষে স্বস্তির বৃষ্টি নামে।

পূর্বাভাস মেনে শুক্রের দুপুরে কালো মেঘে ঢাকে আকাশ। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। শহর কলকাতা সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির জেরে কিছুটা হলেও রেহাই মেলে অস্বস্তি কর আবহাওয়ার হাত থেকে। ঝোড়ো হাওয়ার জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা জেলায় জারি করা হয় লাল সতর্কতা।বুধবার ও বৃহস্পতিবার সন্ধের পরে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়। এদিন ঝড়ের দরুণ মধ্যমগ্রাম স্টেশনের কাছে ট্রেন লাইনে ওভারহেডে গাছ ভেঙে পড়লে বনগাঁ শাখায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো শুক্রবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে গিয়ে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। কলকাতার বিস্তির্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি চলে বেশ কিছুক্ষণ। এর জেরে প্রবল গরম ও অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা হলেও বদল হয়। কলকাতা, সল্টলেক(Saltlake) সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। দিনদুপুরে যেন নেমে আসে রাতের আঁধার। কলকাতার বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে। কোথাও কোথাও বিদ্যুৎবিচ্ছিন্ন করার কাজ শুরু হয়। ঝড়ের জেরে সাউথসিটি মলের কাঁচ ভেঙে বিপত্তি হয়। সল্টলেকে গাড়ির ওপরে গাছ ভেঙে পড়ে। 

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে,  কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তির্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে । ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই পূর্বাভাস মেনে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ সংলগ্ন এলাকা এবং জেলায় জেলায় চলছে বৃষ্টি। জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে না থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার ব্যাপারে আবহাওয়া দফতর সতর্ক করেছিল আগেই। শুক্রবার দুপুরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি  হয়। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার পশ্চিম প্রান্তেও কমলা সতর্কতা জারি করা হয়। এদিন এই ঝড়বৃষ্টির দরুন বেশ কিছুক্ষণ কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। কলকাতা বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়।এদিন ঝড়- বৃষ্টি চলাকালীন কলকাতায় প্রেসিডেন্সি জেলের পাঁচিলের গা ঘেঁষে থাকা একটি বহু প্রাচীন গাছ ভেঙে পড়লে উঁচু পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে দুটি ট্রাফিক সিগন্যাল ভেঙে পড়ে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে । আরও চারজনের মৃত্যু হয়েছে অন্যান্য জেলায়। 

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা