এই মুহূর্তে

মাত্র ৮ ঘণ্টাতেই কলকাতা থেকে ঢাকা, কামাল পদ্মা সেতুর

নিজস্ব প্রতিনিধি: অতিমারি কালে দীর্ঘদিন বন্ধ ছিল কলকাতা (KOLKATA) থেকে ঢাকা (DHAKA) বাস (BUS) পরিষেবা। গত বুধবার থেকে ফের চালু হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে বাস পরিষেবা। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং গ্রিন লাইন পরিবহনের যৌথ উদ্যোগেই দুই দেশকে মিলিয়েছে বাস। জানেন কি কলকাতা থেকে এবার ঢাকা পৌঁছে যাবেন মাত্র ৮ ঘন্টায়। সৌজন্যে বহু আলোচিত পদ্মা সেতু।

সূত্রের খবর, পদ্মা সেতুর (PADMA BRIDGE) ওপর দিয়ে এবার চলাচল করবে বাস। কলকাতা থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৮ ঘন্টা। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত সপ্তাহে ৩ দিন থাকবে এই বাস পরিষেবা। পরে তা বাড়তে পারে আরও।

রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, দীর্ঘদিন কলকাতা ঢাকা বাস পরিষেবা বন্ধ ছিল। অতিমারি পর্ব কাটিয়ে আবার নতুন করে চালু হয়েছে বাস পরিষেবা। এতে দুই দেশের মানুষই উপকৃত হবে। তিনি বলেন দুই বাংলার মানুষ মানে আত্মীয়। প্রসঙ্গত, বুধবার থেকে চালু হয়েছে এই পরিষেবা।

উল্লেখ্য, গত ২৫ জুন নিজেদের অর্থে নির্মিত স্বপ্নের সেতুর উদ্বোধন করতে গিয়ে ‘পদ্মাকন্যা’ শেখ হাসিনা আবেগপ্রবণ কণ্ঠে বলেন, ‘অনেক বাধা-বিপত্তি, অনেক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আজ এই পদ্মা সেতু নির্মাণ করেছি আমরা। এই সেতু নির্মাণ করতে গিয়ে অনেক যন্ত্রণা পোহাতে হয়েছে আমার ছেলে জয়, মেয়ে পুতুল, প্রাক্তন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে। সেই যন্ত্রণা সহ্য করেই আমরা এগিয়ে গিয়েছি। এই সেতু পদ্মার দুই পাড়ের মধ্যে বন্ধন তৈরি করেনি, গোটা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করেছে। বিশ্বের কাছে প্রমাণ করেছি, আমরাও পারি। পদ্মা সেতু আত্মমর্যাদা আর বাঙালির সক্ষমতার প্রমাণ নয়, পুরো জাতিকে অপমান করার প্রতিশোধও। দেশের জনগনই আমার সাহসের ঠিকানা। আজকের এই শুভলগ্নে তাই তাঁদের কুর্ণিশ জানাই।’

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ