শুধুই করোনা নয়, বাকি রোগেরও চিকিৎসা শুরু এম আর বাঙ্গুরে

শুধুই করোনা নয়, বাকি রোগের চিকিৎসা করা হবে ফের এম আর বাঙ্গুরে। আগামী ৩ জানুয়ারি থেকে ফের করোনা বাদে বাকি রোগের চিকিৎসা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধুই করোনা নয়, বাকি রোগের চিকিৎসা করা হবে ফের এম আর বাঙ্গুরে। আগামী ৩ জানুয়ারি থেকে ফের করোনা বাদে বাকি রোগের চিকিৎসা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী, তাই বাকি রোগের রোগীদের চিকিৎসা পরিষেবা ঠিকঠাক দিতে এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। 

যেহেতু রাজ্যে আপাতত করোনা রোগীর আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। তাই চিন্তামুক্ত রাজ্যের স্বাস্থ্য দফতর। সেই কারণেই একে একে রাজ্যের সমস্ত করোনা হাসপাতালকে পুরানো কাজে ব্যবহারের নির্দেশ রয়েছে। করোনার অতিমারীর ধাক্কায় রাজ্যের একাধিক হাসপাতালকে কোভিড ইউনিট হিসেবে ব্যবহার করে চিকিৎসা চলছিল। তাতে অন্যান্য মারণ রোগে আক্রান্ত ব্যক্তিরা, চিকিৎসা ঠিকমত পাচ্ছিলেন না। এমনকি বিভিন্ন নিত্য রোগীদের হয়রানি হতে হচ্ছিল। কিন্তু করোনার কথা মাথায় রেখেই সমস্ত প্রতিকূল অবস্থা মেনে নিতে হচ্ছিল। তবে এখন রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী তাই, রাজ্যের সমস্ত হাসপাতাল যেগুলি কোভিড ইউনিট হিসেবে স্থানান্তর করা হয়েছিল তা আবার পুরানো কাজে ফিরছে। সেই মর্মেই এম আর বাঙ্গুরকে ফের সমস্ত রোগের চিকিৎসায় ফেরানো হয়েছে।

তবে করোনা চিকিৎসাও চলবে এই সরকারি হাসপাতালে। যেহেতু করোনার নতুন প্রজাতি ওমিক্রন হানা দিয়েছে। আগেই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছিল, রাজ্যে ও কলকাতায় একাধিক হাসপাতাল যেগুলি করোনা ওয়ার্ডে রুপান্তরিত সেগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এম আর বাঙ্গুর হাসপাতালে জেলার বহু লোক আসে চিকিৎসার জন্য। তাই সেই সরকারি হাসপাতালকেই আগে সাধারণ চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে