Breaking: পুরভোটে অশান্তি, আদালতের দ্বারস্থ সিপিএম-বিজেপি

কলকাতা পুরভোটে অশান্তি ও সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম-বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে অশান্তি ও সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিএম-বিজেপি। গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটে শহরজুড়ে অশান্তি হয়েছে এই মর্মেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলা করেছে সিপিএম ও বিজেপি। সমস্ত মামলার শুনানি হবে আগামী ২৩ ডিসেম্বর। যেহেতু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে পুরভোট হয়েছে, তাই অশান্তি নিয়ে আদালতের দরজায় কড়া নেড়েছে বিরোধীরা, মত বিশেষজ্ঞদের। 

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট হয়েই পুরভোটে পুলিশেই আস্থা রাখে আদালত। কিন্তু বিরোধীদের অভিযোগ পুরভোটে যে শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস কমিশন দিয়েছিল তা পালন করতে পারেনি। বিভিন্ন জায়গায় ছাপ্পা ও বুথ দখল করেছে রাজ্যের শাসকদল, দাবি সিপিএম-বিজেপির। আর তাই কলকাতা হাইকোর্টেই হাজির হয়েছে সিপিএম ও বিজেপি। সোমবার সকালেই পুরভোটের অশান্তির মামলার অনুমতি চান ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। তথ্যপ্রমাণ দিয়ে অভিযোগপত্র দাখিলের আবেদন জানায় বিজেপিও। দুটি মামলাই মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ২৩ ডিসেম্বর একযোগে এই ২ মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।

বিজেপির তরফে গত রবিবারই ইঙ্গিত দেওয়া হয়েছিল, আদালতের দ্বারস্থ হবেন তারা। প্রথম থেকেই পুলিশের উপর আস্থা ছিল না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। এরই সঙ্গে গত রবিবার পুরভোটের দিন কলকাতায় ১৪৪ ধারায় জারি থাকা সত্বেও এমএলএ হোস্টেলে জমায়েত করেন কিছু বিজেপি বিধায়ক। সেই কারণেই তালা দেয় পুলিশ। ঘেরাও করা হয়, শুভেন্দু অধিকারীর বাড়িও। এই বিষয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপিরব আইনজীবীরা। এছাড়াও আগামী ২৩ ডিসেম্বর বাকি পুরসভার ভোট নিয়ে বিস্তারিত তথ্য আদালতে দেওয়ার কথা রাজ্য নির্বাচন কমিশনের। সেই বিষয়েও কিছু সিদ্ধান্ত নিতে পারে আদালত, মত বিশেষজ্ঞদের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে