আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নতুন মোড়। নতুন করে সিট গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার আদালতের পক্ষ থেকে নির্দেশ, সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম-অধিকর্তার নেতৃত্বে ৩ সদস্যের সিট গঠন করে সেদিনের রাতের ঘটনাক্রম নিয়ে তদন্ত করতে হবে। হাইকোর্টের তরফে বলা হয়েছে, ঘটনার দিন অভয়ার রাতের খাবার খাওয়ার সময় থেকে শেষকৃত্য পর্যন্ত কী কী হয়েছিল? ঘটনাক্রম কী ছিল, তা নির্দিষ্ট করে খতিয়ে দেখবে এই সিটের সদস্যরা। যাবতীয় তথ্য সংগ্রহ করে আদালতে জমা করবেন তদন্তকারীরা। আগামী ২৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রাজ্যে পালাবদলের পরেই খুলেছে আরজি করের ধর্ষণ ও খুন সংক্রান্ত ফাইল। ইতিমধ্যেই এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে, তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই আরজি কর সংক্রান্ত মামলা নিয়ে গত মঙ্গলবার (১৯ মে) কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছিল, আরজি কর হাসপাতালের অকুস্থলকে দ্রুত সিল করতে হবে। শুধু সেমিনার রুম নয়, অভয়ার ঘটনার সঙ্গে যুক্ত সকল জায়গাই সিল করতে হবে। এবার বৃহস্পতিবার মামলাটি ফের উঠলে আদালতের পক্ষ থেকে ৩ সদস্যের নতুন সিট গঠন করার কথা বলা হয়েছে। এই সিট (SIT)কে নেতৃত্ব দেবেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম-অধিকর্তা।

আরও পড়ুন-‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

এদিন সিবিআই আইনজীবীকে বেশ কিছু প্রশ্ন করা হয় আদালতের পক্ষ থেকে। চার্জশিট দাখিলের পর থেকে কী করেছে সিবিআই? জানতে চায় কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে সিবিআই-র সওয়াল, ৭০-৮০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অভয়ার বাবা-মায়ের আবেদনের ভিত্তিতেই এই সিট গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

অগ্নিগর্ভ দিল্লি, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের