অনুপস্থিত প্রধান বিচারপতি, বিজেপির আর্জিতে পিছিয়ে গেল পুরভোট মামলার শুনানি

পুরভোট নিয়ে বিজেপির আবেদনের ভিত্তিতে পিছিয়ে দেওয়া হল মামলা। কলকাতা হাইকোর্টে পুরভোট 'আটকাতে' মামলা করে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরভোট নিয়ে বিজেপির আবেদনের ভিত্তিতে পিছিয়ে দেওয়া হল মামলা। কলকাতা হাইকোর্টে পুরভোট ‘আটকাতে’ মামলা করে বিজেপি। যার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন পিটিশন দিয়ে জানায় কেন কলকাতাতে ভোট করাচ্ছে তাঁরা। যেহেতু কলকাতায় ৮০ শতাংশের ওপরে টিকাকরণ হয়েছে তাই এই এলাকাতে পুরভোট হবে। যাতে সন্তুষ্ট হয় কলকাতা হাইকোর্ট। সোমবার অর্থাৎ আজ এই মামলার পরবর্তী শুনানি ছিল। কিন্তু বিজেপির তরফে আর্জি জানানো হয় সেই শুনানি পিছিয়ে দেওয়া হোক। বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, তাই পুরভোটের মামলা অন্য বেঞ্চে তোলা হচ্ছিল। বিজেপির আইনজীবীরা সিদ্ধান্ত নেন, পুরভোটের মামলা শুধুমাত্র প্রধান বিচারপতির বেঞ্চেই হবে। তাই সোমবার নয় পরবর্তী কোনওদিন এই মামলার শুনানির আর্জি জানায় বিজেপি।  আর তাতেই মান্যতা দেয় আদালত।

আগামী বুধবার সেই মামলার পরবর্তী শুনানি বলে আদালত সূত্রে জানা গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় টিকাকরণের ভিত্তিতে যমজ শহর হাওড়া ও কলকাতাতে আগে পুরভোট করানো হবে। দিন ঠিক করা হয় ১৯ ডিসেম্বর। কিন্তু হাওড়ার ক্ষেত্রে বাধা হন রাজ্যপাল। সম্প্রতী হাওড়া থেকে বালিকে আলাদা করার বিল পাস হয় বিধানসভায়। হাওড়া পুরসভা সংশোধনী বিল হিসেবে রাজভবনে গেলে তাতে বিস্তর ত্রুটি দেখিয়ে সই করেন নি রাজ্যপাল। তাই থমকে হাওড়ার পুরভোট। কিন্তু কলকাতা পুরভোটে আইনি বাধা না থাকায় ভোটের নির্ঘন্ট প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন। তার আগেই কলকাতা হাইকোর্টের দরজায় হাজিরব হয় রাজ্য বিজেপি। তাঁদের দাবি, এ রাজ্যে পুরসভা ও পুরনিগম মিলিয়ে মিশিয়ে রয়েছে ১২৫টি। এর মধ্যে ১১৮টি পুরসভা, ৭টি পুরনিগম। কিন্তু এতগুলো পুরসভায় ভোট বাকি থাকলেও শুধুমাত্র একটিতে কেন ভোট হচ্ছে তা নিয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হয়। তারা সব জায়গায় একসঙ্গে ভোটের দাবি তোলে। সে মামলারই শুনানি ছিল সোমবার।

কিন্তু প্রধান বিচারপতির অনুপস্থিতিতে এই মামলা অন্য বেঞ্চে যাওয়ায় বুধবার পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানায় বিজেপি। আর সেই আর্জিকে মান্যতা দিয়েই আগামী বুধবার পুরভোটের মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…