রাজ্য পুলিশ দিয়েই চার পুরসভার ভোট, হাইকোর্টকে জানাল নির্বাচন কমিশন

বিধাননগর সহ রাজ্যের চার পুরসভার ভোটে রাজ্য পুলিশই নিরাপত্তায় থাকছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর সহ রাজ্যের চার পুরসভার ভোটে রাজ্য পুলিশই নিরাপত্তায় থাকছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন সকাল থেকেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে করাব জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে জিজ্ঞাসা করেছিল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করে চার পুরসভা বিশেষ করে বিধাননগর পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা হবে তা জানাতে হবে। সেই জনস্বার্থ মামলার শুনানিতে চার পুরসভার ভোটের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে জানানো হয়েছে, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরভোট রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই করানো হবে। চার পুরভোটে রাজ্য পুলিশের সঙ্গে থাকছে কমান্ডো, ইএফআর, এসটিএফ। তা ছাড়া শুক্রবার থেকে স্পর্শকাতর এলাকা ঘুড়ে দেখবে সিআইডি ও আইবি। ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোটের জন্য আলাদা করে এক জন আইজি অফিসার নিয়োগ করা হচ্ছে। যার তত্ত্বাবধানে থাকবে রাজ্য পুলিশ। এ ছাড়া নিযুক্ত হচ্ছেন একজন আইএএস পদমর্যাদার বিশেষ পর্যবেক্ষক। শান্তিপূর্ণ ভোট করাতে হবে, এই মর্মেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতে মামলা করে বিরোধী দল। যার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনের উপরই ভোটের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে বলে আদালত। যার ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের নিয়ে দীর্ঘ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের কথাই শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক