চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Breaking: SSC-গ্রুপ ডি দুর্নীতিতে সিবিআই তদন্তের স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিনিধি: SSC-গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ একাধিক বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত সিবিআই তদন্তেত উপর স্থগিতাদেশ বহাল রইল। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

গত ১৫ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি-র নিয়োগের ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল এই মাসের মধ্যে সিবিআইকে তাদের অনুসন্ধান রিপোর্ট পেশ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি পদে ৫০৩ জনের নিয়োগ বাতিল করে দিয়েছিলেন। বলা হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কখনও নিয়োগের সুপারিশ করা যায় না। যদিও আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল মেয়াদ উত্তীর্ণ কোনও নিয়োগ হয়নি। যদিও কমিশনের দাবি নস্যাৎ করেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলে সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। যার শুনানি ছিল মঙ্গলবার, সেখানে রাজ্য সরকার পক্ষ ও স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মামলাকারীদের আইনজীবীর তর্ক বিতর্ক হয়। যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার রিপোর্ট কমিটিকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার এসএসসি গ্রুপ ডি মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি জানান, শুধুই ওই বিভাগে নয়, স্কুল সার্ভিস কমিশনের একাধিক বিভাগে নিয়োগে দুর্নীতি হয়েছে। যার তদন্তের দরকার। যদিও রাজ্য সরকারের আইনজীবী, মামলাকারীর আইনজীবীর দাবি নস্যাৎ করেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই মামলায় যাবতীয় নথি ও তথ্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ