চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলের দিন উচ্ছৃঙ্খল আচরণের দায়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ৩৫০ জন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোল উৎসবের দিন শহরে শৃঙ্খলাভঙ্গ ও নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাঘুরির অভিযোগে মোট ৩৫০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার ১০টি ডিভিশন জুড়েই এই অভিযান চালানো হয়। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লিটার মদও বাজেয়াপ্ত করা হয়েছে।

উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। গুরুত্ব অনুযায়ী ছোট ও বড় মিলিয়ে মোট ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়। খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এবং শ্যামবাজার-সহ মোট ৮৬টি স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারির পিকেট ছিল। সেখানে ছয় জন করে পুলিশকর্মী মোতায়েন ছিলেন। বাকি ৩১২টি পিকেটে দায়িত্বে ছিলেন তিন জন করে পুলিশকর্মী।

আরও পড়ুন: চূড়ান্ত তালিকায় নাম ‘বিচারাধীন’, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

অন্যদিকে হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার সকাল থেকে তালতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। এলাকা চিনিয়ে দিতে সঙ্গে রয়েছে তালতলা থানার পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। যেকোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। পয়লা মার্চ অর্থাৎ রবিবার প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসেছে। শুরু হয়েছে রুট মার্চও। ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে বলে জানা গিয়েছে। এই ধাপে রাজ্যের কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। রানী রাসমণি হাই স্কুল তালতলা থানা সংলগ্ন এটি একটি বুথ এখানেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও রুট মার্চ হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 

Published by:

Share Link:

More Releted News:

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রবিবাসরীয় ভোটপ্রচারে অলি-গলিতে পায়ে হেঁটে ঝড় তুললেন সুজিত বসু

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ