কলকাতার এই ১০ টি ওয়ার্ডেই বাড়ছে বিপদ!

করোনার দৈনিক সংক্রমণে দেশের মধ্যে চতুর্থ হয়েছে বাংলা। কলকাতায় হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার দৈনিক সংক্রমণে দেশের মধ্যে চতুর্থ হয়েছে বাংলা। কলকাতায় হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের আশঙ্কা কলকাতায় শুরু হয়ে গিয়েছে গোষ্ঠী সংক্রমণ। তাই দফায় দফায় স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করছে কলকাতা পুরসভা। গত বৃহস্পতিবার একপ্রস্থ বৈঠক হয়েছে করোনার সংক্রমণের বিষয়ে। শুক্রবার সকালেও মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে রয়েছে বৈঠক। তার আগেই কলকাতা পুরসভার তরফে শহরের কিছু হটস্পট এলাকা চিহ্নিত করা হয়েছে। গত মঙ্গলবার থেকে করোনার সংক্রমণের নিরিখে শহরের বেশ কিছু এলাকা পর্যবেক্ষণে রাখে কলকাতা পুরসভা। ৭২ ঘন্টার পর্যবেক্ষণের পর একটি রিপোর্ট গিয়েছে পুরসভায়।

যাতে উল্লেখ রয়েছে কলকাতায় করোনার সংক্রমণের নিরিখে হটস্পট হিসেবে চিহ্নিত রয়েছে ১০ টি ওয়ার্ড। ওয়ার্ড ৩১-এর ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি। ওয়ার্ড ৬৩-এর এজেসি বোস রোড, বেলভেডিয়ার রোড, জেএল নেহেরু রোড, খিদিরপুর রোড, লর্ড সিনহা রোড, শেক্সপিয়র সরণি। ওয়ার্ড ৬৫-এর বেকবাগান, বন্ডেল রোড, তিলজলা, তপসিয়া। ওয়ার্ড ৬৯-এর বালিগঞ্জ সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ। ওয়ার্ড ৭১-এর এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, হরিশ মুখার্জি রোড। ওয়ার্ড ৭৪-এর আলিপুর রোড, চেতলাহাট রোড। ওয়ার্ড ৮১-এর টালিগঞ্জ রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড। ওয়ার্ড ৯৪-এর প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, এনএসসি বোস রোড। ওয়ার্ড ১০৯-এর কালিকাপুর, অজয়নগর, মুকুন্দপুর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকেই মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন করতে। সূত্রের খবর, এই রিপোর্টের ভিত্তিতেই হয়ত আগামী সপ্তাহ থেকেই ওয়ার্ড ভিত্তিক কন্টেনমেন্ট জোন করে করোনা ঠেকাতে জোর দেওয়া হবে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে