‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার নির্বাচনের বাকি মাত্র ৭ দিন। আগামী বুধবার ১৪২ আসনে হবে দ্বিতীয় দফার নির্বাচন। এই দফায় ভোট রয়েছে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও। কলকাতায় প্রচারে এসে তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতাকে বস্তির শহর বলে অপমান করলেন তিনি।

দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ব্যারাকপুরের অদ্রদূত ময়দানে বিজেপির সভামঞ্চ থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, কালীবাড়ি মন্দির, চাকলার লোকনাথবাবাকে প্রণাম করে বক্তৃতা শুরু করেছেন তিনি। এদিন তিনি বলেছেন, আগামী ২৯ এপ্রিল কলকাতা সহ গোটা রাজ্য থেকে অনুপ্রবেশকারী হটানোর জন্য ভোট দিতে হবে। হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। তিনি কলকাতাকে অপমান কর বলেছেন, বাম আমল ও তৃণমূলের আমলে কলকাতা বস্তিতে পরিণত হয়েছে। এই বস্তিতে অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হচ্ছে। ভোট ব্যঙ্ক বানাতে অনুপ্রবেশকারীদের নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেছেন, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার জন্য বিজেপিকে ভোট দিতে হবে।  দেশে এমন অনেক শহর রয়েছে যেগুলি বস্তিমুক্ত হয়ে উঠেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন মনে করেন না। ৪ মে ভোটযন্ত্র খোলার পরেই গণনা শুরু হবে। দুপুর ১টার গণনা সম্পন্ন হবে। তখনই যাবে দিদি টাটা বাই বাই। বাংলাতে সুশাসন শুরু হতে চলেছে। কলকাতাতে দাঁড়িয়ে কলকাতাকেই এইভাবে অপমান করার ঘটনা অত্যন্ত অসম্মানের।

নারী নিরাপত্তা নিয়েও মমতাকে বিঁধেছেন শাহ। বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা তা সর্বজনবিদিত। তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে নারী নিরাপত্তা বাড়বে। ২৯ এপ্রিল ঘর থেকে না বের হওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি। 

মুর্শিদাবাদে আগুনের গ্রাসে ছারখার একাধিক দোকান ও বাড়ি, মাথায় হাত স্থানীয় ব্যবসায়ী-বাসিন্দাদের

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩