৭০০ কোটি টাকার উড়ালপুল নির্মাণে দরপত্র ডাকছে মমতার সরকার

শহর কলকাতায় যানজট কমাতে এবং যানবাহনের গতি বাড়াতে ৭০০ কোটি টাকায় নয়া একটি উড়ালপুল তৈরি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে শহর কলকাতা(Kolkata)। বাড়ছে তার জনসংখ্যাও। চাহিদা বাড়ছে অফিসের জায়গার পাশাপাশি বাসস্থানেরও। একই সঙ্গে বেড়ে চলেছে রাস্তাঘাটে চার চাকা ছোট গাড়ির সংখ্যাও। আর তার জেরে নিত্যদিন শহরের বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে যানজট। শ্লথ হয়ে যাচ্ছে গাড়ির গতি। আর তাই শহরের গতিতে জোর দিতে আরও নতুন একটি উড়ালপুল(Flyover) নির্মাণের জন্য দরপত্র ডাকতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। পুজোর আগেই সেই উড়ালপুল নির্মাণের জন্য দরপত্র ডাকা হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। যে উড়ালপুল নির্মাণের জন্য এই দরপত্র ডাকা হতে চলেছে সেটি হল চিংড়িঘাটা-নিউটাউন উড়ালপুল। এই উড়ালপুল নির্মাণের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে মহিষবাথান পর্যন্ত প্রস্তাবিত উড়ালপুলটি হবে চার লেনের। লম্বায় হবে ৬ কিমি। চিংড়িঘাটা থেকে শুরু হয়ে এই উড়ালপুল নিকোপার্ক থেকে ডান দিকে ঘুরে মহিষবাথানে গিয়ে নামবে। উড়ালপুল থেকে ২টি র‍্যাম্প নামবে। একটি র‍্যাম্প নামবে কলেজ মোড়ের দিকে, অন্যটি নামবে গোদরেজ ওয়াটার সাইডের দিকে। কলেজ মোড়ের দিকে যে র‍্যাম্প নামবে সেটিয়া দিয়ে উড়ালপুল থেকে নামা যাবে। অপরদিকে গোদরেজ ওয়াটার সাইডের দিকে যে র‍্যাম্প নামবে তা দিয়ে উড়ালপুলে ওঠা যাবে।  প্রাথমিকভাবে ঠিক হয়েছিল Kolkata Metropolitan Development Authority বা KMDA এই উড়ালপুল নির্মাণের কাজ করবে। তবে পরে এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে।

এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘KMDA’র তত্ত্বাবধানেই এই উড়ালপুল তৈরির পরিবেশগত ছাড়পত্র পাওয়া গিয়েছে। তবে এই প্রকল্পের কাজ করবে পূর্ত দফতর। এত দিন যা যা করা হয়েছে, আমরা পুরোটাই পূর্ত দফতরকে বুঝিয়ে দেব। কোন দফতর কাজ করল এটা বড় কথা নয়। যেই করুক আসল বিষয় হল, কেন্দ্রের আর্থিক বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার এত বড় একটা প্রকল্পের কাজ শুরু করতে চলেছে।’ নবান্ন সূত্রে জানা গিয়েছে, মৌখিকভাবে আলোচনার পরে KMDA লিখিতভাবে প্রকল্পটি হস্তান্তর করবে। প্রাথমিকভাবে কী কী করণীয় সে বিষয় কথাবার্তা হয়ে গিয়েছে। এই প্রকল্পের DPR বানিয়েছে KMDA। পূর্ত দফতরকে তা যাচাইয়ের জন্য দেওয়াও হয়েছে। সব ঠিক থাকলে সেই DPR দেওয়া হবে Kharagpur IIT-কে। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখবে। তারপর পুজোর আগেই উড়ালপুল তৈরির জন্য দরপত্র ডাকা হবে।

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?