মেট্রো সুড়ঙ্গে বাড়ছে উষ্ণতা, ঠান্ডা রাখার নির্দেশ ম্যানেজারের

ফাল্গুন মাসের দিনগুলিতে শহরে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই আবহে কলকাতা মেট্রো রেলের পাতালপথকে শীতল রাখতে নতুন নির্দেশ দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাল্গুন মাসের দিনগুলিতে শহরে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই আবহে কলকাতা মেট্রো রেলের পাতালপথকে শীতল রাখতে মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন নির্দেশ দিয়েছে আধিকারিকদের। মেট্রোর সুড়ঙ্গ থেকে ভালোভাবে গরম হাওয়া বের করা এবং ঠান্ডা হাওয়া প্রবেশ করানোর জন্য বাতানুকুল যন্ত্র (Air Condition) এবং ভেন্টিলেশন (Ventilator) যন্ত্রগুলিকে ভাল করে রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

কলকাতা মেট্রোর যাত্রাপথে সাবস্টেশন রয়েছে রবীন্দ্র সদন, রবীন্দ্র সরোবর, যতীনদাস পার্ক – সহ একাধিক স্টেশনে। সেই জায়গাগুলি থেকে গরম হাওয়া বেরনোর এবং ঠান্ডা হাওয়া প্রবেশের ব্যবস্থা রয়েছে। সেইসব সাবস্টেশনগুলোর যন্ত্রাংশগুলোকে নিয়মিত দেখভাল করতে বলা হয়েছে  মেট্রো রেলের  উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর(Kolkata Metro) পরিষেবা আরও উন্নত করতে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী এপ্রিল মাসে শিয়ালদহ থেকে ফুলবাগান মেট্রো রুট চালু হতে চলেছে। এছাড়া নোয়াপাড়া-দমদম রুটের মাঝে ট্র্যাকে সমস্যা দ্রুত মিটিয়ে ফেলতে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত চাকা পাল্টাতে নতুন চাকা আনার জন্য অর্ডার দিয়েছে কর্তৃপক্ষ। কবি সুভাষ থেকে উত্তমকুমার স্টেশনের  মাঝে লাইনের একাধিক জায়গায় অত্যধিক বাঁকের কারণে চাকার ‘ফ্ল্যাঞ্জ’  ক্ষয়ে ক্ষয়ে সরু হয়ে গিয়েছে। এই ‘ফ্ল্যাঞ্জ’ হচ্ছে মেট্রো রেকের চাকার দু-প্রান্তের অংশ। যা চাকাকে লাইনের উপরে থাকতে সাহায্য করে। কিন্তু মেট্রো লাইনের বাঁকের উপর দিয়ে যাওয়ার সময় অস্বাভাবিক ঘর্ষণের কারণে ক্ষয়ে গিয়েছে চাকাগুলি। চাকার পাশাপাশি ক্ষয় হয়েছে লাইনেরও। সেকারণে মেট্রো রেলের একাধিক জায়গায় লাইন বদল করা হয়েছে। নতুন চাকাও আনাতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার মেট্রোর সুড়ঙ্গকেও সুরক্ষিত রাখার জন্য একাধিক নির্দেশ দিলেন জেনারেল ম্যানেজার।

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?