চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অফিসযাত্রীদের সুবিধা দিতে কমছে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের সুবিধার জন্য এবার দুই মেট্রোর মধ্যে কমানো হচ্ছে সময়ের ব্যবধান। শহরে অফিসযাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য এই সিদ্ধান্ত বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল শহরে মেট্রো পরিষেবা। তার পর প্রথমে কার্ডের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারলেও পরবর্তীতে আগের মতো টোকেন সিস্টেমও চালু করে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার মেট্রো রেলের তরফে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো হবে।

সাধারণত সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে যাত্রীদের ভিড় সামাল দিতে মেট্রোর ট্রেন বাড়ানোর এই সিদ্ধান্ত। ১ তারিখ থেকে ৫ মিনিট ব্যবধানে চলবে মেট্রো। বর্তমানে সারা দিনে ২৮২ টি মেট্রো চলে। আগামী পয়লা জুলাই থেকে সেই সংখ্যাটা বেড়ে হবে ২৮৮। সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ এবং ডাউন  প্রত্যেক লাইনে ১৪৪টি ট্রেন চলবে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত এই ২৮৮টি মেট্রো চলবে। এই ট্রেনগুলির মধ্যে ১৭২টি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে। ১৭২টি ট্রেনের মধ্যে ৮৬টি আপ এবং ৮৬টি ডাউন লাইনে চলবে।

ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে রবিবার সকালে প্রথম মেট্রো ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। তবে দিনের প্রথম ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনা হলেও দিনের শেষ ট্রেন ছাড়ার সময় আগের মতোই থাকবে। পাশাপাশি জানানো হয়েছে শনিবার ও রবিবারের মেট্রোর সময়সূচি একই থাকবে। অপরিবর্তিত থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ