অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নতুন বছরের শুরুতেই নতুন রূপে যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। রেলবোর্ডের নির্দেশ অনুযায়ী, আগামী ১ জানুয়ারি স্টেশনটি চালুর পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই দ্রুতগতিতে চলছে নির্মাণকাজ। তবে গত দু’মাস ধরে প্রায় নিয়মিত বৃষ্টিতে কাজ ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

গত ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের স্তম্ভে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যা ধরা পড়ার পর পুরনো স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথমে ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হলেও এখনও অনেক কাজ বাকি। ইতিমধ্যেই স্টেশন তৈরির জন্য আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। পাশাপাশি অতিরিক্ত কর্মী নিয়োগ করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মেট্রোকর্তাদের বক্তব্য, রেলবোর্ডই ১ জানুয়ারি পরিষেবা শুরুর দিন নির্ধারণ করেছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে দিনরাত এক করে কাজ চলছে। তবে বৃষ্টির কারণে নির্মাণকাজ বারবার ধাক্কা খাচ্ছে। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। ফলে প্রায় সওয়া বছর ধরে এই পথে মেট্রো চালিয়ে লোকসানের বহরও বাড়ছে। যাত্রীদের একাংশের আশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই নতুন স্টেশনটি চালু হবে।

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র