বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। উত্তর থাইল্যান্ডের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় পৌঁছেছে। এর প্রভাবে আজ শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, উত্তর থাইল্যান্ডের উপর থাকা উচ্চস্তরের ঘূর্ণাবর্ত পশ্চিম দিকে সরে উত্তর আন্দামান সাগরে প্রবেশ করেছে। এর প্রভাবে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ওই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী তিন থেকে চার দিনে সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া ব্যবস্থার পাশাপাশি সিকিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে বঙ্গোপসাগর ও পূর্ব ভারতের আবহাওয়ায় অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নতুন নিম্নচাপকে ঘিরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও, এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে ঘূর্ণিঝড় তৈরির কোনও নিশ্চিত পূর্বাভাস দেওয়া হয়নি।

আরও পড়ুন: ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। IMD-র ১৯ সেপ্টেম্বরের সতর্কতা অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে সর্বত্র একটানা ভারী বৃষ্টি হবে, এমন পূর্বাভাস নেই। মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাই বেশি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে