বিনা টিকিটে ৫০০ আর ধূমপানে ২০০০ টাকা জরিমানা, কড়া নিয়ম পাতাল রেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রোয় নিয়ম ভাঙলে এবার আর রেহাই নয়। যাত্রীদের নিরপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন আইন কার্যকর করতে চলেছে কলকাতা মেট্রো। বিনা টিকিটে যাতায়াত থেকে শুরু করে ধূমপান, অশোভন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ একাধিক ক্ষেত্রে জরিমানার অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন জন বিশ্বাস আইন, ২০২৬ কার্যকর হওয়ার পর কলকাতা মেট্রোয় বিভিন্ন ধরনের নিয়মভঙ্গের জন্য নতুন হারে জরিমানা ধার্য করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে এই সংক্রান্ত সচেতনতামূলক বিজ্ঞপ্তি টাঙানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছ বিনা টিকিটে যাতায়াতের ক্ষেত্রে। আগে যেখানে জরিমানা ছিল ২৫০ টাকা, এখন থেকে ধরা পড়লে দিতে হবে ৫০০ টাকা। একইভাবে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বে যাতায়াত করলে বা এক যাত্রীর সঙ্গে আরেকজন গেট পার হয়ে বেরিয়ে গেলে তাঁদেরও বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে এবং একই জরিমানা দিতে হবে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোচ, প্ল্যাটফর্ম কিংবা বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভাঙলে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা পাসও বাজেয়াপ্ত করা হতে পারে। যদি কেউ জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতের নির্দেশে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন: তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য, বিনামূল্যে ওষুধ ও চাকরির আশ্বাস

মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের অসুবিধায় ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তির বিধানও রয়েছে। এছাড়া, মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অশোভন আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধা সৃষ্টি করলে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা এবং টিকিট বাতিল করার ক্ষমতাও থাকবে কর্তৃপক্ষের। শুধু যাত্রীদের জন্যও নয়, মেট্রোর কর্মীদের ক্ষেত্রেও কড়া নিয়ম চালু হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে, অনুমতি ছাড়া মেট্রোর ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত