রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামিকাল রবিবার (২ অগস্ট)  কলকাতা মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন। এদিন কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (সিএমএস ২০২৬) পরীক্ষা। আর তাই পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবার ঘোষণা করেছে মেট্রো রেল। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা আগে, সকাল ৭টা থেকেই শুরু হবে ট্রেন চলাচল। এরপর সকাল ৯টা পর্যন্ত প্রতি ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো, তারপর থেকে চলবে রবিবারের স্বাভাবিক সময়সূচি।

মেট্রো সূত্রে খবর, ব্লু লাইনে সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে। এ ছাড়া সকাল ৭টা ৫ মিনিটে দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম মেট্রো রওনা দেবে। সাধারণত রবিবার এই পরিষেবা সকাল ৯টার পরে শুরু হয়। সেই সময়ই এ দিন এগিয়ে আনা হয়েছে। গ্রিন লাইনে সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৯টা পর্যন্ত এখানেও প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। তবে দুই লাইনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুনঃ ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

অন্যদিকে, ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা বজায় থাকছে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম সরাসরি মেট্রো সকাল ১০টা ৩৬ মিনিটের বদলে দুপুর ১২টা ৪২ মিনিটে চলবে। আর রবিবার হওয়ায় অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না। পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সংশোধিত সময়সূচি দেখে যাত্রা পরিকল্পনা করার পরামর্শও দেওয়া হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর