ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি প্রকল্পের স্বার্থে এবার সরানো হচ্ছে এসপ্ল্যানেডের ময়দান মার্কেট। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে আগামী ২৬ অগস্টের মধ্যে মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জমি দখল বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে আগেই কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আবহেই এবার এসপ্ল্যানেডের ময়দান মার্কেটের বহু দোকানে নোটিস জারি করা হয়েছে। তবে এটি কোনও উচ্ছেদ অভিযান নয়। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রো সম্প্রসারণ প্রকল্পের স্বার্থে ব্যবসায়ীদের সাময়িকভাবে দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। 

পরিকল্পনা অনুযায়ী, নতুন মেট্রো স্টেশনটি গড়ে উঠবে ময়দান মার্কেট, বর্তমানে  ডা. বিধানচন্দ্র রায় মার্কেট-এর নিচে। সেই কারণে ৫২৮ জন ব্যবসায়ীকে আগামী ২৬ অগস্টের মধ্যে দোকান খালি করে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পূর্ত দফতর ইতিমধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসন সূত্রে খবর, ব্যবসায়ীদের স্থায়ীভাবে উচ্ছেদ করা হচ্ছে না। তাঁদের অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার প্রস্তুতি চলছে। এই স্থানান্তর নিয়ে আগেও একাধিকবার জটিলতা এবং রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সংগঠন, প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে টানাপোড়েন চলার পর অবশেষে সমাধানের পথ তৈরি হয়। শেষপর্যন্ত ব্যবসায়ীরা স্থানান্তরে সম্মতি দেওয়ায় প্রকল্প বাস্তবায়নের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

আরও পড়ুন: ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এসপ্ল্যানেড স্টেশনের নির্মাণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই করিডরের বিভিন্ন অংশে কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। ভিক্টোরিয়া স্টেশনের নির্মাণকাজও দ্রুত গতিতে চলছে এবং টানেল বোরিং মেশিন ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফলে এবার এসপ্ল্যানেড অংশের কাজও দ্রুত শুরু করতে চায় রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। সেই লক্ষ্যেই নির্ধারিত সময়ের মধ্যে ময়দান মার্কেট খালি করার প্রক্রিয়া শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম