Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ কলকাতা পুরনিগমের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে কলকাতা পুরসভার সব দফতরের আধিকারিকদের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে বিশেষ করে রাতে সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি থাকলেই মিলবে ছুটি। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা।

দিনের পাশাপাশি রাতেও সকলকে সব দিক থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। টালা ট্যাঙ্ক সহ কলকাতা পুরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পুরসভার জলের ট্যাঙ্ক সবসময় প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার কথা বলা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

দিনরাত পুরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরকর্মীরা পালা করে ওই কন্ট্রোলরুমে নজরদারি চালাবেন। পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের ফোন সবসময় খোলা রাখতে বলা হয়েছে পুরসভার সকল আধিকারিকের কাছে ইতিমধ্যে তথ্য পাঠানো হয়েছে।

পহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তেজনার পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপেরশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও-তে ২৬ জনের মৃত্যুর বদলা নিয়েছে ভারত। সীমান্তেও পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারত। দেশে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।    ভারত-পাক যুদ্ধের আবহে বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।  ছুটি বাতিল করা হয়েছে সব সরকারি কর্মচারীদের। শারীরিক অসুস্থতা ছাড়া কেউ এই মুহূর্তে ছুটি পাবে না বলে ঘোষণা করেছে নবান্ন। পুরসভাও প্রস্তুত রয়েছে। চালাচ্ছে নজরদারিও।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি