নাগরিকদের হাতের মুঠোয় পরিষেবা আনতে বিশেষ অ্যাপ কলকাতা পুরসভার

বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ৪৫ লক্ষ মানুষ বাস করছেন। মোট আয়তন প্রায় ২০৫ বর্গ কিলোমিটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্ল্যাটের সম্পত্তিতে কত কর বাকি? নতুন বাড়ি বানানো কিংবা বিল্ডিং অনুমোদন হয়েছে কিনা? পুরসভার এই সমস্ত তথ্য জানতে আগে লাইন দিতে হত। কিন্তু এবার থেকে আপনার ফোনে, এক ক্লিকেই জেনে যাবেন সমস্ত তথ্য। সেইরকমই একটি অ্যাপ আনছে কলকাতা পুরসভা। নাগরিকদের হাতের কাছে তথ্য পৌঁছে দিতে এই অ্যাপ আনছে কলকাতা পুরসভা। এই নতুন অ্যাপে কলকাতা পুরসভার এলাকায় কোথায় বাসস্ট্যান্ড, স্কুল-কলেজ, হাসপাতাল, কমিউনিটি হল এবং সুলভ শৌচাগার রয়েছে, তা-ও জানা যাবে বলে জানা গিয়েছে।

শুধুই পুরসভার নানা তথ্যের সঙ্গে বিস্তারিত আরও তথ্য জানা যাবে এই অ্যাপে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, কোন দিন আপনার এলাকায় জল বন্ধ থাকবে, পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা কখন আপনার পাড়ায় ময়লা তুলতে আসবেন, জেনে যাবেন সে সবও। সাধারন নাগরিকদের সুবিধার কথা মাথাতে রেখেই কলকাতা পুরসভা তৈরি করছে জিআইএস অ্যাপ। পুরভোটের আগেই এই নতুন পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে। আর পুরসভার কাজে আসবে স্বচ্ছতা। ওই অ্যাপের মাধ্যমেই ‘নো অবজেকশন সার্টিফিকেট’-ও ইস্যু করতে পারবেন। বিল্ডিং, অ্যাসেসমেন্ট, বিজ্ঞাপন, ট্রেড লাইসেন্স, পার্কিং, বিনোদন বিভাগ থেকে পুরসভার আয় অনেকাংশে বাড়বে। তাতে আখেরে লাভ হবে কলকাতা পুরসভার।

বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড মিলিয়ে প্রায় ৪৫ লক্ষ মানুষ বাস করছেন। মোট আয়তন প্রায় ২০৫ বর্গ কিলোমিটার। শহরের মানুষকে পানীয় জলের জোগান দেওয়া, জঞ্জাল সাফাই, নিকাশি, রাস্তা সারাই, পথবাতি জ্বালানো-সহ স্বাস্থ্য, শিক্ষা, বস্তি ও সংখ্যালঘু উন্নয়নের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচি রূপায়ণ করতে হয় পুরসভাকে। যার পরিকল্পনা ও উন্নয়ন করতে অনলাইনে সমস্ত পরিকাঠামো তৈরি করতে হয়। তাতে এই অ্যাপ সাহায্যে করব।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে