অসুস্থ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেবে কলকাতা পুরসভা

করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিনই একমাত্র হাতিয়ার। তাই টিকাকরণের মাধ্যমেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা দেশবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিনই একমাত্র হাতিয়ার। তাই টিকাকরণের মাধ্যমেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গোটা দেশবাসী। কিন্তু যারা অসুস্থ কিংবা বিছানা শয্যাশায়ী, নিকট টিকাকেন্দ্রে যাওয়ার সামর্থ নেই। অথচ করোনায় আক্রান্তের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাড়ি থেকে বাইরে যাওয়ার উপায় নেই কিংবা কঠিন অসুখে আক্রান্ত ব্যক্তিদের টিকাকরণের দায়িত্ব নিল কলকাতা পুরসভা।

বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে অসুস্থ ও শয্যাশায়ী ব্যক্তিদের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। শহরে এমন নাগরিকের সংখ্যা ভালোই রয়েছে যারা বাড়িতেই অসুস্থ অবস্থায় রয়েছেন কিংবা হারিয়েছেন হাঁটাচলার শক্তি। তাদের পাশে দাঁড়াতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। মূলত যারা শারীরিক ভাবে পুরসভার টিকাকরণ কেন্দ্রে যেতে অক্ষম সেই সমস্ত মানুষদের টিকা দেওয়ার জন্যই অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।

তবে এই বিষয়ে কিছু নির্দেশ রয়েছে। যেমন, যারা টিকা নেবেন তাদের ৩০ মিনিট বিশিষ্ট চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। সেই ব্যবস্থা সংশ্লিষ্ট পরিবারের ব্যক্তিদের করতে হবে বলে জানিয়েছে পুরসভা। অসুস্থ ব্যক্তিদের টিকা নেওয়ার পর শরীরে কোনও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা সেই কারণেই এই ব্যবস্থা। অসুস্থতার কথা পুরসভাকে জানাতে হবে, সমস্ত ডাক্তারি কাগজপত্র দিতে হবে। একজন চিকিৎসকের যার কাছে চিকিৎসাধীন তাঁর সার্টিফিকেট দিতে হবে। তাতে উল্লেখ থাকবে অক্ষমতা ও রোগের কারণ। সেখানে থাকবে চিকিৎসকের আধার কার্ড ও রোগীর আধার কার্ডের ফটোকপি। আধার কার্ড না থাকলে রোগীর ও চিকিৎসকদের যে কোনও আইডি প্রুফ দেখাতে হবে।

বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ ব্যক্তিদের টিকা দেওয়ার সময় সীমা বিকেল ৩ টে থেকে ৪ টে পর্যন্ত। এই সময়টাতেই টিকা দেওয়ার সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে, কারণ টিকাকেন্দ্রে ভিড় কম থাকবে। এতে বাড়ি গিয়ে টিকা দিতে সুবিধা হবে আধিকারিকদের।

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস