দুর্গাপুজোয় পার্কের মধ্যে থাকবে না নাগরদোলা, দুর্ঘটনা এড়াতে আগেভাগে সচেতন কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারা বছর ধরেই মানুষ অপেক্ষা করে উমার আগমনের। দুর্গাপুজো মানে কাশের বনে হিন্দোল, নতুন জামার গন্ধ, ডায়েটের বাইরে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া। সমাজের এক শ্রেণির মানুষের কাছে পুজো মানেই পসার। আসলে যেখানেই দুর্গাপুজো সেখানেই প্রায় মেলা। রঙ বেরঙের নানারকম কানের দুল থেকে শুরু করে নামী দামি আসাড়ি- কী থাকে না সেই মেলায়। আর মেলা মানেই নাগরদোলা। এই নাগরদোলায় চড়তে ভালবাসেন বহু মানুষ। ভয়, আনন্দ, অ্যাডভেঞ্চার মিশ্রিত এই জয় রাইডে চড়ার মজা আলাদা। এ বার জয় রাইডের ক্ষেত্রেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা।

কলকাতা পুরসভার পকশ থেকে মেলায় নাগরদোলা উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরসভা থেকে জানানো হয়েছে, কলকাতায় বহু জায়গায় পার্কের মধ্যেই দুর্গাপুজোর আয়োজন করা হয়। দেখা যায় পার্কে পুজো, তাই বসে যাচ্ছে মেলা। কিন্তু এ বার আর পার্কের মধ্যে কোনও পুজো হলে সেখানে আর নাগরদোলা বসতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই এই বনিয়ে বিবৃতি জারি হয়েছে।

এমন আকস্মিক সিদ্ধান্তের কারণ কি? আসলে এর নেপথ্যে রয়েছে এক পূর্ব অভিজ্ঞতা। ২০২২ সালের ৪ জুলাই এন্টালির রামলীলা ময়দানে নাগরদোলায় দুর্ঘটনা ঘটেছিল। সেই বছর রামলীলা ময়দানে মেলা চলাকালীন নাগরদোলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রিয়াঙ্কা সাউ নামে বছর ছাব্বিশের এক তরুণী। ওই ঘটনায় নাগরদোলার অপারেটর-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

সেই প্রথম নয়। তার আগে ২০০৮ সালে দুর্গাপুজোর সময় দেশপ্রিয় পার্কে নাগরদোলায় চড়েই দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। এরপর ২০০৯ সালে নাগরদোলার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবা হয়। কিন্তু ভাবনার বাস্তবায়ন হয়নি। বরং বিশেষজ্ঞের দেওয়া সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে পুজো কমিটিগুলিকে অনুমতি দেওয়া হয়।

তবে চলতি বছর আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা। কোনও ভাবেই পুজোর উদ্যোক্তারা পার্কের মধ্যে কোনও নাগরদোলা বসাতে পারবেন না বলে জানানো হয়েছে। পুরসভা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কোনও পুজো কমিটি নাগরদোলা বসায়, তাহলে উদ্যোক্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।

সমাজের এক শ্রেণির মানুষের কাছে পুজো মানেই পসার। আসলে যেখানেই দুর্গাপুজো সেখানেই প্রায় মেলা। রঙ বেরঙের নানারকম কানের দুল থেকে শুরু করে নামী দামি আসাড়ি- কী থাকে না সেই মেলায়। আর মেলা মানেই নাগরদোলা। এই নাগরদোলায় চড়তে ভালবাসেন বহু মানুষ। ভয়, আনন্দ, অ্যাডভেঞ্চার মিশ্রিত এই জয় রাইডে চড়ার মজা আলাদা। এ বার জয় রাইডের ক্ষেত্রেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা।

কলকাতা পুরসভার পক্ষ থেকে মেলায় নাগরদোলা উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরসভা থেকে জানানো হয়েছে, কলকাতায় বহু জায়গায় পার্কের মধ্যেই দুর্গাপুজোর আয়োজন করা হয়। দেখা যায় পার্কে পুজো, তাই বসে যাচ্ছে মেলা। কিন্তু এ বার আর পার্কের মধ্যে কোনও পুজো হলে সেখানে আর নাগরদোলা বসতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই এই বনিয়ে বিবৃতি জারি হয়েছে।

এমন আকস্মিক সিদ্ধান্তের কারণ কি? আসলে এর নেপথ্যে রয়েছে এক পূর্ব অভিজ্ঞতা। ২০২২ সালের ৪ জুলাই এন্টালির রামলীলা ময়দানে নাগরদোলায় দুর্ঘটনা ঘটেছিল। সেই বছর রামলীলা ময়দানে মেলা চলাকালীন নাগরদোলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রিয়াঙ্কা সাউ নামে বছর ছাব্বিশের এক তরুণী। ওই ঘটনায় নাগরদোলার অপারেটর-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

সেই প্রথম নয়। তার আগে ২০০৮ সালে দুর্গাপুজোর সময় দেশপ্রিয় পার্কে নাগরদোলায় চড়েই দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। এরপর ২০০৯ সালে নাগরদোলার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবা হয়। কিন্তু ভাবনার বাস্তবায়ন হয়নি। বরং বিশেষজ্ঞের দেওয়া সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে পুজো কমিটিগুলিকে অনুমতি দেওয়া হয়।

তবে চলতি বছর আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় কলকাতা পুরসভা। কোনও ভাবেই পুজোর উদ্যোক্তারা পার্কের মধ্যে কোনও নাগরদোলা বসাতে পারবেন না বলে জানানো হয়েছে। পুরসভা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কোনও পুজো কমিটি নাগরদোলা বসায়, তাহলে উদ্যোক্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী