চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’ বাধ্যতামূলক, বেআইনি নির্মাণ রুখতে নয়া পদক্ষেপ পুরসভার

নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচে  বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। তাই এই ঘটনার যাতে না কোন পুনরাবৃত্তি হয় সেইজন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে পুরসভার কর্তৃপক্ষ। এই আবহে এবার থেকে  ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’ না থাকলে কোন   নিয়মিতকরণের সম্ভব নয়। যাদের এই সার্টিফিকেট থাকবে তারাই নির্মাণকাজ করতে পারবে।

প্রশ্ন উঠছে কিভাবে পাওয়া যাবে ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’? পুরসভা সূত্রে খবর, এই শংসাপত্র পেতে প্রথমে আবেদন করতে হবে কলকাতা পুরসভার কাছে। এরপর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট নির্মাণের পরিস্থিতি খতিয়ে দেখবেন। বেশ কিছু প্রশ্নের জবাব সঠিক ভাবে পাওয়া গেলে মিলবে এই ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’। এখান থেকেই স্পষ্ট যে এবার থেকে কোন নির্মাণকাজ করতে হলে ‘স্ট্রাকচারাল সার্টিফিকেট’-কে বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরসভা। তবে এই সার্টিফিকেট’ জন্য যদি প্রোমোটাররা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে আর্থিক প্রলোভন দেবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয় নজরদারি করার জন্য একজন আধিকারিককে রেখেছে পুরসভা । তবে নয়া নিয়মগুলি কার্যকর হলে আরও বেশ কয়েকজন আধিকারিককে নিয়োগ করা হবে জানা গিয়েছে। বলা বাহুল্য, গার্ডেনরিচে  বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুরসভা। তাই এই ঘটনার পর থেকে বেআইনি নির্মাণ নিয়ে বিশেষ নজর রাখা হচ্ছে পুরসভার তরফে।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ