১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় সন্দেহজনক পরিচয়পত্র ব্যবহারের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম রানা রউফ। তাঁর কাছ থেকে জাল আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের সঙ্গে কোনও জঙ্গি সংগঠন বা ‘আইএসআই’-এর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হাবরা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, কলকাতায় থেকে তিনি জঙ্গি সংগঠন ISIS-কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর তিনি এ দেশে এসেছিলেন বলেও সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রানা রউফের গতিবিধির উপর নজরদারি শুরু করে এসটিএফ। এরপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছে থাকা নথিপত্র পরীক্ষা করতে গিয়ে অসঙ্গতি নজরে আসে। পরে আধার ও ভোটার কার্ডগুলি জাল বলে সন্দেহ করা হয়। ধৃত ব্যক্তি কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কলকাতায় কতদিন ধরে ছিলেন এবং কার কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁর ব্যবহৃত নথি কোথা থেকে তৈরি করা হয়েছিল, সেই সূত্রও খোঁজা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর কলকাতায় এসে তিনি দীর্ঘদিন ঘাঁটি গেড়েছিলেন। এরপর আধার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি বানিয়ে ফেলে সে। ভারতে মুছে ফেলে নিজের রানা রউফের পরিচয়। এখানে তার নাম হয় ওয়াহফ। তপসিয়ার ঠিকানাই ভারতের সমস্ত নথিতে দেওয়া হয়েছিল।  

আরও পড়ুন: ‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

এই গ্রেফতারির সঙ্গে কয়েক দিন আগে বর্ধমান থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতারের ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। গত ৩১ জুলাই বর্ধমান থেকে হামিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল, তার বান্ধবী ও এক সহযোগীকেও। সেই মামলার তদন্তের সূত্র ধরে রানা রউফের নাম সামনে এসেছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। STF-এর সন্দেহ, জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে থাকার পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে। কোনও নিষিদ্ধ সংগঠন বা পাক গুপ্তচর সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। রানা রউফের কলকাতায় অবস্থান এবং তাঁর গতিবিধি ঘিরে আরও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস