স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের বন্ধ পার্ক স্ট্রিট উড়ালপুল

মাত্র একমাসের মধ্যেই ফের বন্ধ করে দেওয়া হচ্ছে পার্ক স্ট্রিট উড়ালপুল। স্বাস্থ্য পরীক্ষার জন্যই ফের বন্ধ হতে চলেছে পার্ক স্ট্রিট উড়ালপুল

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র একমাসের মধ্যেই ফের বন্ধ করে দেওয়া হচ্ছে পার্ক স্ট্রিট উড়ালপুল। স্বাস্থ্য পরীক্ষার জন্যই ফের বন্ধ হতে চলেছে পার্ক স্ট্রিট উড়ালপুল। তাই বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকছে জওহরলাল নেহরু রোড। আগামিকাল অর্থাৎ শুক্রবার রাত ১০টা থেকে কার্যকর হবে এই নয়া নির্দেশিকা। এই বিষয়ে বৃহস্পতিবার জানিয়েছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার রাত দশটা থেকে ১১ জানুয়ারি সকাল ছ’টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল। তবে উড়ালপুল বন্ধ থাকলেও খোলা থাকবে জওহরলাল নেহেরু রোড। ফলে এই সড়ক ধরেই উত্তর-দক্ষিণে যাতায়াত করা যাবে। অর্থাৎ সমস্ত গাড়িই চলবে ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে।

উড়ালপুলের ওপরে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। সপ্তাহান্ত তাই ছুটির মেজাজ থাকবে। অপরদিকে রাত্রিকালীন বিধিনিষেধ থাকায় গাড়ি যাতায়াত করতে পারবে না। তাই সবদিক বুঝেই ফের একবার পার্ক স্ট্রিট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ করছে পূর্ত দফতর। বাকি দিনগুলিতে সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আগাম পরিকল্পনা করে ফেলে হয়েছে বলেই দাবি কলকাতা পুলিশের। ২০২১ ডিসেম্বর মাসের ৩ তারিখ রাত ১০টা থেকে ৬ তারিখ সকাল পর্যন্ত একটানা প্রায় চারদিন বন্ধ ছিল পার্ক স্ট্রিট উড়ালপুল। তখনও সম্পূর্ণ বন্ধ ছিল যান চলাচল। উড়ালপুল বন্ধ থাকলেও, সেই সময় যান চলাচলে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি