এই মুহূর্তে

পুরভোটের আগে খাস কলকাতা থেকে গ্রেফতার ২০ জন বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি: পুরভোটের আগে খাস কলকাতায় পাকড়াও ২০ জন বাংলাদেশি। বিনা নথিতেই কলকাতার আনন্দনগর এলাকায় গা ঢাকা দিয়েছিলেন ওই বাংলাদেশিরা। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কারোর কাছেই বৈধ কাগজ নেই। আপাতত আনন্দপুর থানায় ওই বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনৌ থেকে এটিএসের একটি দল কলকাতায় এসে। তারা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করে আসামীটিকে খুঁজতে যায় আনন্দপুর এলাকায়। এটিএসের সঙ্গেই ছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা। তখনই আনন্দপুর এলাকায় যৌথ অভিযান করতে গিয়ে ওই বাংলাদেশিদের খোঁজ পায় পুলিশ। সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করতেই আসল তথ্য ফাঁস হয়ে যায়। বৈধ্য নথি ছাড়াই আনন্দপুরে বসবাস করছে। কীজন্য রয়েছে বাংলাদেশিরা খোঁজ চালাচ্ছে পুলিশ। এর আগেও এইভাবে জামাত জঙ্গিদের খোঁজ খাস কলকাতায় পেয়েছিল গোয়েন্দারা। এবার আনন্দপুরের ২০ জন বাংলাদেশি পাকড়াও-এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সামনেই পুরভোট আর ঠিক আগেই বৈধ কাগছ ছাড়া বাংলাদেশিদের প্রবেশ নিয়ে চিন্তায় প্রশাসন। ২০ জনের কাছে কোনও বৈধ নথি মেলেনি। যে নথি মিলেছে তাও ভুয়ো বলে দাবি করেছে পুলিশ। কীভাবে ও কাদের সাহায্যে কলকাতায় ঘাঁটি গেড়েছে খোঁজ চালাচ্ছে পুলিশ। এইভাবেই আরও কেউ আছে কিনা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

আবার রাজপথে মানুষের দুয়ারে মুখ্যমন্ত্রী, যাদবপুর থেকে রোড–শো করে দেবেন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ