বর্ষবরণের রাতে কলকাতায় আইন ভেঙে গ্রেফতার ৫৩৭ জন!

শুধুমাত্র কলকাতাতেই বিগত কয়েকদিন ধরে লাগাতার দ্বিগুণ-তিন গুণ হারে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে বর্ষবরণের রাতে সজাগ ছিল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত এবং ওমিক্রন আতঙ্কের মাঝেই বর্ষশেষের রাতে হুল্লোরে মেতেছিলেন অধিকাংশ মানুষ। আর সেটা যে কতটা তা বোঝা গেল কলকাতা পুলিশের দেওয়া পরিসংখ্যান থেকেই। লালবাজার জানিয়েছে, বর্ষবরণের রাতেই মাত্র কয়েকঘণ্টায় মত্ত অবস্থায় বাইক চালানোয় ১৮৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও, বেপরোয়া গতির কারণে ১৮৪ ও হেলমেট না পরায় ১২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। তিনজনের বেশি বাইকে চড়ায় ১২৮টি অভিযোগ দায়ের হয়েছে। আর করোনা বিধি ভাঙা, শ্লীলতাহানির অভিযোগ-সহ একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৩৭ জনকে। শুধুমাত্র ট্রাফিক আইন ভাঙার জন্যই ১ হাজার ২২৩টি মামলা দায়ের হয়েছে একরাতে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৪৭ লিটার বেআইনি মদ।

উপরের এই পরিসংখ্যানই বলছে বর্ষ শেষের রাতে কতটা বেলাগাম ছিল কলকাতাবাসী। কিন্তু শুধুমাত্র কলকাতাতেই বিগত কয়েকদিন ধরে লাগাতার দ্বিগুণ-তিন গুণ হারে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে বর্ষবরণের রাতে সজাগ ছিল কলকাতা পুলিশ। নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই রাস্তায় নেমে পরিস্থিতি পর্যালোচনা করেন। তবে সকাল থেকেই প্রচার চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। অভিনব পোস্টার-ও তৈরি করেছিল তারা। শুক্রবার রাতের হুল্লোরের পর শনিবার সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন অসংখ্য মানুষ। চিড়িয়াখানা, সায়েন্স সিটি, ইকো পার্ক, নিকো পার্ক, জাদুঘর-সহ কলকাতার দর্শনীয় স্থানে উপচে পড়ল ভিড়। এর থেকেই বোঝা যাচ্ছে যতই প্রচার চলুক আর করোনার বাড়বাড়ন্ত হোক, সাধারণ মানুষ আদৌ সচেতন নয়।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা