শীতের মরসুমে শহরে আগত কাশ্মীরি শালওয়ালাদের ওপর বিশেষ নজরদারি কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির বিস্ফোরণের জেরে এবার শহরে শীতের মরসুমে আগত কাশ্মীরি শালওয়ালাদের ওপর বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ। এ বিষয়ে যাবতীয় নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে পুলিশ ফোর্সকে। মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন নিরাপত্তার প্রশ্নে কোথাও কোন খামতি রাখবে না লালবাজার। সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন হোটেলে বহিরাগতদের বিষয় খোঁজখবর নিতে শুরু করে কলকাতা পুলিশ। শহর জুড়ে শুরু হয় নাকা চেকিং। মঙ্গলবার সকাল থেকেও সেই তল্লাশি যথারীতি চলতে থাকে। এদিকে,ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচের আগে কড়া নিরাপত্তা বলয় ইডেন গার্ডেন্সে। শুধু ইডেনে নয়, এর পাশাপাশি যেখানে যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা প্র্যাকটিস করবেন, সে সব স্পটেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ইডেনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

তিনি জানান, খেলোয়াড়দের পাশাপাশি ইডেনে আসা সাধারণ মানুষজনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শহরে কোথাও যাতে নিরাপত্তার কোনোরকম ফাক না থাকে তা দেখছে কলকাতা পুলিশ। প্রয়োজনীয় যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে কিন্তু প্রকাশ্যে তা জানানো হবে না। দিল্লির বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলওয়ামা যোগ পাওয়া গিয়েছে। কলকাতায় শীত ধীরে ধীরে অনুভব হচ্ছে। কাশ্মীর থেকে শীতের জামা কাপড় বিক্রি করতে আসা সেখানকার বাসিন্দাদের ওপরেও নজরদারি রাখার বিষয় উপযুক্ত এবং কড়া নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে বলে সিপি জানান।মঙ্গলবার লালবাজারে ইডেন গার্ডেনসের নিরাপত্তা নিয়ে জরুরী বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সোমবার রাতেও লালবাজারে বৈঠক অনুষ্ঠিত হয়।গোটা ইডেন চত্বর ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কলকাতা পুলিশ। সমস্ত রকম নজরদারির বেড়াজালে মুড়ে ফেলা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সেকে । এদিকে,দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের রেল স্টেশন গুলিকে হাই অ্যালট করা হয়েছে মালদা জিআরপি সূত্রে এমনই খবর l ইতিমধ্যেই আসাম গোহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা, হাওড়া, শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেন গুলিতে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের । 

সাথে পুলিশি কুকুর নিয়ে নজরদারি চালানো হচ্ছে l পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছু নজরদারি চালানো হচ্ছে।  ডাউন কামরূপ এক্সপ্রেসে জোরদার তল্লাশি ।  প্যাসেঞ্জারদের ব্যাগ থেকে শুরু করে চেকিং করা হচ্ছে পাশাপাশি পার্সেলগুলোতে চেক করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ। উত্তরবঙ্গের প্রবেশ পথ তথা উত্তর-পূর্ব ভারতের অন্যতম লাইফ লাইন মালদা টাউন রেল স্টেশন সকাল থেকেই বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন এবং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে তল্লাশি চালাচ্ছে, আরপিএফ ও জিআরপি। এর পাশাপাশি,সীমান্ত থেকে কলকাতা গামী উত্তর ২৪ পরগনা জেলার যশোর রোডের বিভিন্ন প্রান্তে চলছে নাকা তল্লাশি।দিল্লি বিস্ফোরণের পর অতি সক্রিয় ভূমিকায় রাজ্য পুলিশ।সীমান্ত থেকে কলকাতা গামী গাড়িগুলোতে চলছে এই নাকা তল্লাশি।যশোর রোডের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে এই নাকা তল্লাশি করা হচ্ছে।ছোট বড় সমস্ত ধরনের গাড়িতে চলছে এই নাকা তল্লাশি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়