বর্ষবরণেও শহরে নিরাপত্তায় মোতায়েন ৩০০০ পুলিশ

বড়দিনের আনন্দ কাটিয়ে, বর্ষবরণে মাততে প্রস্তুত বাঙালি। কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আনন্দ কাটিয়ে, বর্ষবরণে মাততে প্রস্তুত বাঙালি। কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর মাঝেই ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বর্ষবরণের উৎসবে বিশেষ নিরাপত্তা বজায় রাখল লালবাজার। বৃহস্পতিবার কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল শুভঙ্কর সিনহা সরকার জানিয়েছেন, ‘বর্ষবরণে শহরে নিরাপত্তা বজায় থাকবে যথেষ্ট। মোট ৩০০০ পুলিশ মোতায়েন থাকবে শহরজুড়ে। করোনা বিধি মানতেই হবে ও মাস্ক পরা বাধ্যতামূলক। নইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

৩১ ডিসেম্বরের কথা মাথাতে রেখেই কলকাতা পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে গুলি হল- কলকাতার রাস্তায় ৩১ ডিসেম্বর ৩০০০ জন এবং ১ জানুয়ারি সাড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। রাস্তায় থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররা। বর্ষশেষের সন্ধেয় পার্ক স্ট্রিটে থাকবেন ৭ জন ডিসি। বর্ষশেষের রাতে ১২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন শহরের রাস্তায়। নজরদারির দায়িত্ব সামলাবেন অ্যাডিশনাল সিপি। দুর্ঘটনা এড়াতে শহরে ১০০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে। ১১টি ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি চালানো হবে। ৩১ ডিসেম্বরের রাতে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি চলাচল করবে।

বর্ষবরণের কথা মাথাতে রেখেই বৃহস্পতিবার থেকে শহরে চলবে বিশেষ নাকা তল্লাশি। শহরজুড়ে অন্তত ১০০টি গুরুত্বপূর্ণ জায়গায় বসবে পুলিশ পিকেট। ২০টি বাইক পেট্রলিং, ১০টি পিসিআর ভ্যান। থাকবে উইনার্স টিম। শহরের বিভিন্ন শপিং মল, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া-সহ বিভিন্ন বিনোদন পার্কগুলিতে মোতায়েন থাকবেন উইনার্সের সদস্যরা। পানশালা, রেস্তরাঁয় বিশেষ নজরদারি রাখা হবে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে কুইক রেসপন্স টিম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের