প্রতিমা নিরঞ্জন ঘিরে শহরের ঘাটে ঘাটে নিরাপত্তার চাদর

এ বছর ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিরঞ্জনের পর্ব চলবে। সূত্রের খবর ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহরের ২৯টি ঘাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা বাপের বাড়ি থেকে চলে যাবেন। বাড়ি বাড়ি বেজে উঠছে বিষাদের সুর। বুধবার থেকে শহরের ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হবে। আর সেই নিরঞ্জনের প্রস্তুতিতে কলকাতার বিভিন্ন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই কারণে এই নিরাপত্তা ব্যবস্থা।

কলকাতা ও শহরতলির বিভিন্ন বাড়ির পুজোগুলির প্রতিমা মূলত দশমীতে নিরঞ্জন করা হয়। একাদশী থেকে শুরু হয় বারোয়ারি পুজোগুলির নিরঞ্জনের কাজ। এ বছর ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিরঞ্জনের পর্ব চলবে। সূত্রের খবর ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহরের ২৯টি ঘাটে। শুধু তাই নয়,  আদিগঙ্গার ৫টি ঘাটেও কড়া পুলিশি নজরদারি থাকবে বলে জানা গিয়েছে। গঙ্গা দূষণ কমাতে বেশকিছু জলাশয়েও প্রতিমা নিরঞ্জনের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ৩৫টি জলাশয়েও বিশেষ নজদারি চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। বাগবাজার ঘাট, নিমতলা ঘাট, বাজে কদমতলা ঘাট ও গোয়ালির ঘাটে স্পিড বোটে ২টি বিশেষ দল মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। যে টিমের সদস্যরা সাঁতারেও পারদর্শী। কোনওরকমের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে তাঁরা সামাল দেবেন।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গার বিভিন্ন ঘাট ও জলাশয়ে ডিএমজি-র মোট ৬২টি দল মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে পুলিশের লঞ্চও। ৭টি ঘাটে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ। শহরে ৪টি ব্যস্ততম ঘাটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ জন ডিসি পদমর্যাদার পুলিশ কর্তা। সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতা পুলিশের মোট ২৫টি স্পিড বোট নিরাপত্তার কাজে মোতায়েন থাকবে। অন্যদিকে নিরঞ্জনের শোভাযাত্রায় যাতে ডিজে না বাজানো হয়, বাহিনীকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।

বাবা হরিবংশ রাই বচ্চনের স্বরণে অযোধ্যায় ১৫ কোটির জমিতে ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শ্রীভূমি-কাণ্ড থেকে শিক্ষা! পাইলটদের সুবিধার্থে দুর্গাপুজোয় পানাগড়ে নিষিদ্ধ লেজার শো

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

স্বস্তিতে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?