নূপুরের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের কাছে নূপুরের বিরুদ্ধে ১০-১২টি মামলা দায়ের হয়েছে। কিন্তু ডেকে পাঠালেও হাজিরা দেননি নূপুর। তার জেরেই 'লুকআউট নোটিস'।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ রাজ্যের ১০-১২টি থানায় বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) বিরুদ্ধে দায়ের হয়েছিল লিখিত অভিযোগ। কলকাতার দুটি থানায় সেই অভিযোগ দায়ের হওয়ার জেরে নূপুরকে সেই দুই থানায় তলবও করা হয়েছিল। কিন্তু সেই সময় নূপুর তার নিরাপত্তা ইস্যু তুলে চার সপ্তাহ সময় চান। কলকাতা পুলিশকে রীতিমত ই-মেল পাঠিয়ে তিনি জানিয়েছিলেন সেই কথা। প্রথমে কলকাতার নারকেলডাঙা থানার তরফে ও পরে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে নূপুরকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু এখনও অবধি নূপুর কলকাতায় এসে হাজিরা তো দেননি, উল্টে সোশ্যাল মিডিয়ায় এখন তার বিরোধীদের গালাগালি দিতে শুরু করেছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট নূপুরকে নিয়ে কড়া মনোভাব নেওয়ায় এবার কলকাতা পুলিশ(Kolkata Police) নূপুরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল। তার বিরুদ্ধে জারি করা হল ‘লুকআউট নোটিস’(Lookout Notice)।  

গত মাসের ২০ তারিখ নারকেলডাঙা থানায় হাজিরা দেওয়ার জন্য নূপুরকে প্রথমবারের জন্য সমন পাঠানো হয়েছিল। পরে একই ধরনের সমন জারি হয় আমহার্স্ট স্ট্রিট তাহানার তরফেও। কিন্তু নূপুর আসেননি। পুলিশ সূত্রের খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল। যদিও আগামী দিনে নূপুর যে স্বেচ্ছায় হাজিরা দেবেন না সেটা ধরে নেওয়াই যায়। সূত্রের দাবি, বিজেপি থ্বেকে নূপুরকে বহিষ্কার করা হলেও, কেন্দ্রের তরফেই তাকে অঘোষিত ভাবে বিশেষ সুরক্ষা দিয়ে গোপনে কোথাও রাখা হয়েছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত তাকে বিদেশে কোনও নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়ার। 

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের