আইপিএলের টিকিট নিয়ে কালোবাজারি, কলকাতা পুলিশের জালে ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন গার্ডেন্সে শনিবার (২২ মার্চ) কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়েই শুরু হচ্ছে চলতি বছরের আইপিএলের আসর। আর ওই ম্যাচ নিয়ে তুঙ্গে উঠেছে উন্মাদনা। শুরু হয়েছে টিকিটের কালোবাজারি। আর ওই কালোবাজারির খবর পেয়েই কোমর কষে আসরে নেমেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই শহরের দুই জায়গায় হানা দিয়ে আইপিএলের টিকিট কালোবাজারি নিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে একাধিক টিকিট ও নগদ টাকা। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘আইপিএলের টিকিট নিয়ে কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। কা্‌উকে রেয়াত করা হবে না।’

কলকাতা পুলিশের তরফে জানা হয়েছে, শনিবার (২২ মার্চ) সকালে গিরিশ পার্কের শেঠ বাগানের বাসিন্দা ধীরাজ মালি (৩৩) গিরিশ পার্ক থানায় অভিযোগ করেন, সমাজমাধ্যমে আশীষ শর্মা নামে এক ব্যবহারকারী পোস্ট দিয়েছেন, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। সেই অনুযায়ী ফোনে ওই পোস্টকারীর সঙ্গে যোগাযোগ করেন এবং টিকিট সংগ্রহ করতে গিরিশ পার্ক এলাকায় যান। সেখানে পীযূষ মাহিন্দ্রা নামে একজনের সঙ্গে দেখা হয়। নগদ ২০,০০০ টাকা দেওয়ার পর একটি খামে শনিবারের ম্যাচের ২০০০ টাকা দামের দুটি টিকিট রয়েছে আর বাকি দুটি কমপ্লিমেন্টারি টিকিট। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আশীষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।’

অভিযোগ পেয়েই কালোবাজারি প্রতিরোধ আইনে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্ত পীযূষ মহেন্দ্র এবং তার  সহযোগী কামাল হোসেনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে মোট ২১টি টিকিট,  দুটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ৬০০ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি টিকিট কালোবাজারির দায়ে নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট থেকে শাহবাজ খান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৬টি আইপিএলের টিকিট উদ্ধার হয়েছে।  

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা