জামতাড়ায় অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ

বিশেষ অভিযানে নেমে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। ঝাড়খণ্ডের জামতাড়ায় অভিযানে নেমে সন্ধান মিলল অস্ত্র কারখানার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষ অভিযানে নেমে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। ঝাড়খণ্ডের জামতাড়ায় তল্লাশি অভিযানে নেমে সন্ধান মিলল অস্ত্র কারখানার। শুক্রবার ঝাড়খন্ডের জামতাড়ায় মিহিজাম এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র কারখানার হদিশ পায় এসটিএফ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিঁথি এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই ঝাড়খন্ডের মিহিজাম এলাকায় এই অস্ত্র কারখানার বিষয়ে জানতে পারে পুলিশ। এরপর ঝাড়খন্ডের মিহিজামে অভিযানে যান এসটিএফের আধিকারিকরা। সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্র কারখানার হদিশ পান তদন্তকারীরা। ওই অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জামও। এই সমস্ত অস্ত্র বাংলায় পাচারের পরিকল্পনা ছিল কি না অভিযুক্তদের, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে, সিঁথি থেকে যে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ তাদেরকে জেরা করে পুলিশ। ধৃতদের মধ্যে মহম্মদ ইমতিয়াজ নামে এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জামতাড়ার মিহিজাম এলাকায় একটি বাড়িতে শুক্রবার অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সেই অভিযানে নেমে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা। পাশাপাশি অস্ত্র কারখানার হদিশ মেলে সেখানে। ওই অস্ত্র কারখানায় লেদ মেশিন-সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গিয়েছে। তবে ওই এলাকায় যে অস্ত্র তৈরি হত এবং তা পাচার করা হত, তা বাইরে থেকে জানতে পারেননি কেউ। গোপনে এই চক্র নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যেত বলে খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা