রামনবমীর দিন ইডেনের ম্যাচের নিরাপত্তা নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে ম্যাচের নিরাপত্তা নিয়ে নীরবতা ভাঙল কলকাতা পুলিশ। আজ শুক্রবার (২১ মার্চ) কলকাতা পুলিশের ‘ফেসবুক পেজ’-এ এক পোস্টে লেখা হয়েছে, ‘৬ এপ্রিল আইপিএল ম্যাচের সময়সূচি বদল নিয়ে কিছু বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে। কলকাতা পুলিশ সব নাগরিকদের নিরাপত্তা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।কলকাতা পুলিশ-সর্বদা আপনার সাথে।’

আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওই ম্যাচ আয়োজন ঘিরে বিপত্তি দেখা দেয়। কেননা ওই দিন আবার রামনবমী পড়েছে। বিজেপি-সহ গেরুয়া শিবিরের তরফ থেকে শহরে একাধিক মিছি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই মিছিল ঘিরে অশান্তির সম্ভাবনা থাকছে ষোলআনা। তাই কোনও ঝুঁকি না নিয়ে কলকাতা পুলিশের তরফে সিএবিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। সিএবির পক্ষ থেকে পাল্টা চিঠি লিখে কলকাতা পুলিশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। যদিও ওই চিঠির জবাবেও নিজেদের পুরনো বক্তব্যে অটল থাকে কলকাতা পুলিশ।

ওই চিঠি পাওয়ার পরেই বিসিসিআইকে গোটা বিষয়টি জানিয়ে দেয় সিএবি। ম্যাচের দিন বদল করা যায় কিনা, তা বিবেচনা করারও অনুরোধ জানানো হয়। যদিও ঠাসা ক্রীড়াসূচির কারণে ম্যাচের দিন বদল না করে ভেন্যু বদল করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।ইডেন থেকে ৬ এপ্রিলের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় বোর্ড সচিব দেবব্রত শইকিয়ার রাজ্য অসমের গুয়াহাটিতে। আর তার পরেই সমাজমাধ্যমে বাংলার ভাবমূর্তি কলুষিত করার কাজে লিপ্ত তথাকথিত নেটা নাগরিকদের তরফে কলকাতা পুলিশকে নিশানা করে নানা পোস্ট করা হয়। সমালোচনা করা হয় মহানগরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ওই সমালোচনামূলক পোস্টের জেরেই নীরবতা ভাঙল কলকাতা পুলিশ।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার