চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬ কোটি টাকার মাদক উদ্ধার! খাস কলকাতায় গ্রেফতার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি: শহরে গ্রেফতার মাদক পাচার চক্রের পাণ্ডা। উত্তর কলকাতার সিঁথি থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের এক মাক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ১ কেজি ৩৪১ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর ৬ কোটি ৭ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ হেরোইন নিয়ে কীভাবে রাজ্য ঢুকল ওই ব্যক্তি? খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতা পুলিশের(Kolkata police) এসটিএফের(STF) জালে ধরা পড়েছে ওই মাদক কারবারী।

সূত্রের খবর, পুলিশ জানতে পারে সীমান্ত টপকে ঝাড়খণ্ড থেকে একটি গাড়ি মাদক নিয়ে কলকাতায় ঢুকছে। গাড়িটির নম্বর এইচআর ১৩ এন ৯১২৪। সেই অনুযায়ী সিঁথি থানা এলাকায় সেভেন ট্যাঙ্কস লেনে গাড়িটিকে থামানো হয়। কলকাতা পুলিশের(Kolkata police) এসটিএফের(STF) আধিকারিকরা তল্লাশি শুরু করতেই সবটা জানতে পারেন। গাড়ির ভিতরেই প্যাঙ্কিং করে রাখা ছিল এত মাদক। গাড়ির চালক সহ মাদক কারবারি বছর ছেচল্লিশের প্রাণ বসাক ওরফে প্রেমকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ডের দক্ষিণ বেগমগঞ্জের বাসিন্দা ওই প্রেম। তাঁর ব্যবসা বহু দিনের। এই কাজে আর কারা যুক্ত খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশের সন্দেহ কীভাবে এত বিশাল পরিমাণ মাদক নিয়ে রাজ্যে সীমান্ত টপকে ঢুকল? খোঁজ চালাচ্ছে পুলিশ। এরই সঙ্গে কারা জড়িত তাও খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতকে জেরা করেই আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছে এসটিএফ(STF)।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ