মোমিমপুরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৪৫, পরিস্থিতি শান্ত : পুলিশ কমিশনার

Share:

সুব্রত রায়: মোমিমপুরে সংঘর্ষের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ হস্তক্ষেপ করে। গোলমাল এর খবর পাওয়ার পর তৎক্ষণাৎ সেখানে উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়। এখনো পর্যন্ত মোমিমপুরে সংঘর্ষ অগ্নিসংযোগ এবং পুলিশকে আক্রমণের ঘটনায় মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা এই গোলমাল করেছে তাদের চিহ্নিত করতে সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার লালবাজারে(LALBAZAR) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ খবর জানান, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(CP Kolkata Binit Kumar Goyel)।

কলকাতার পুলিশ কমিশনার দাবি করেন, বর্তমানে কলকাতার বন্দর এলাকা মোমিমপুরে কোন উত্তেজনা নেই । সেখানকার পরিস্থিতি পুরোপুরি শান্ত। জনজীবন স্বাভাবিক রয়েছে যে চার-পাঁচটি গুমটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে একটি গুমটি দোকান ছিল পরিত্যক্ত। যে বাড়িগুলিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে দাবি করেন পুলিশ কমিশনার। এই সংঘর্ষ ও গোলমাল এর ছবি ডিজিটাল প্লাটফর্মে(Digital platform)পোস্ট করার অপরাধে চারটি পৃথক মামলা রুজু হয়েছে। পুলিশ কমিশনার জানান, ৯ই অক্টোবর সেখানে গোলমাল হয় এবং সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছয় ।একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। ওই এলাকায় নতুন করে যাতে গোলমাল না ছড়ায় তার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি ও পুলিশ পিকেটিং এবং পুলিশ প্রহরার ব্যবস্থা রয়েছে। যদি নতুন করে কেউ গোলমালের কোথাও প্ররোচনা দেয় তৎক্ষণাৎ ১০০ নম্বরে(100DIAL) ফোন করে, কিংবা যেখানে পুলিশ পিকেটিং রয়েছে সেখানে গিয়ে বা সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ করে অথবা একবালপুর থানায় গিয়ে জানানোর জন্য ওই এলাকার নাগরিকদের আবেদন জানিয়েছেন পুলিশ কমিশনার।

কলকাতার সিপি(CP KOLKATA) সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে যদি ওই এলাকার কোন সংঘর্ষ বা অগ্নিসংযোগের ছবি কেউ পোস্ট করে থাকেন, তাহলে তা যেন অবিলম্বে ডিলিট করে দেয়। সূত্রের খবর অনুযায়ী, আরো চার দিন মোমিমপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। একবালপুর(Ekbalpur) এ নতুন করে যাতে গোলমাল না ছড়ায় তার জন্য রাতে ও দিনের বেলা পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। কাদের মাধ্যমে কিভাবে এই গোলমাল এত বড় রূপ নিল তা জানতে শুরু হয়েছে গোয়েন্দা পুলিশের তদন্ত। বুধবার মোমিমপুরের সংঘর্ষের ঘটনা নিয়ে সিট গঠন করেছে কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। সেখানে আইন-শৃঙ্খলার অবনতি কেন হলো এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল তা জানতে রিপোর্ট তলব করেছে আদালত। যে বিশেষ তদন্তকারী কমিটি আদালত গঠন করেছে তার মূল নেতৃত্বে রাখা হয়েছে রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্লভ্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে। এদিকে স্থানীয় সূত্রে খবর, ওই সংঘর্ষের ঘটনার পর, মোমিমপুর, একবালপুর ও ময়ূরভঞ্জ রোড এলাকায় বহু যুবক এখন ঘর ছাড়া। প্রতিনিয়ত পুলিশ ওইসব এলাকায় গোলমালে কারা যুক্ত ছিল তাদের সন্ধানে তল্লাশি(Raid) অভিযান চালাচ্ছে। তবে নতুন করে কোন সংঘর্ষের ঘটনা ঘটে নি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। কলকাতার পুলিশ কমিশনার দাবি করেছেন, যে দুজন আহত হয়েছিলেন, তাদের আঘাত গুরুতর নয়। এই সংঘর্ষের ঘটনায় কোন প্রাণহানি হয়নি বলেও, কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন।

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, নদিয়ার ছাত্র অঙ্কন দাসের দীর্ঘদেহই এখন পরিবারের চিন্তার কারণ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

বিদ্যুূতের জাল বিল দেখিয়ে বৃদ্ধের প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার যুবক

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?