কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের টিকা দিতে আসরে কলকাতা পুরসভা

গত সপ্তাহে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দ্রুত টিকাকরণ করতে হবে।

Share:

 

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দ্রুত টিকাকরণ করতে হবে। যেহেতু রাজ্য সরকার টার্গেট নিয়েছে পুজোর পর কলেজ ও বিশ্ববিদ্যালয় ও স্কুল খোলার তাই আগেভাগেই টিকাকরণ করে যুব সমাজকে সুরক্ষিত করতে চাইছে রাজ্য সরকার। সমস্ত জেলা প্রশাসনের কাছেই গিয়েছে সেই নির্দেশ। আর স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী আগামী বুধবার থেকে কলকাতা পুরসভার তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে পড়ুয়াদের টিকাকরণ।

যেহেতু কোভ্যাকসিনকে হু এখনও ছাড়পত্র দেয়নি, তাই কোভিশিল্ড টিকাই ছাত্র সমাজকে দেবে স্বাস্থ্য দফতর। তবে লাইনে গিয়ে ভিড় করে নয় সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণের কেন্দ্র সম্পর্কে জানতে পারবে পড়ুয়ারা। একদিনে সর্বোচ্চ ৩০ জন পড়ুয়াকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। এর সঙ্গেই স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালের টিকাকেন্দ্র এবং কলকাতা পুরসভা আয়োজিত শিবিরেও পড়়ুয়াদের টিকা দেওয়া হবে। তবে কতজনকে আর কোথায় দেওয়া হবে তার খুঁটিনাটি তথ্য দেবে নির্দিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়। টিকাকরণের পুরো প্রক্রিয়া নজরদারি চালাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। অর্থাৎ পড়ুয়াদের টিকাকরণের সমস্ত দায়িত্বে থাকতে চলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়।

কলকাতা পুরসভার বিজ্ঞপ্তিতে মোট ৫৪টি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, আশুতোষ কলেজ, বঙ্গবাসী কলেজ, ক্যালকাটা গার্লস কলেজ, চারুচন্দ্র কলেজ, চিত্তরঞ্জন কলেজ, সিটি কলেজ, গুরুদাস কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, মৌলানা আজাদ কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, শ্যামাপ্রসাদ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, বিদ্যাসাগর কলেজের মত আরও অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের।

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী