নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি, জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা

হাওয়া অফিসের অনুমান মিলে গিয়েছে। ঘূর্ণিঝড় থেকে পর্যায়ক্রমে নিম্নচাপ হয়ে বাংলায় ঢুকেই খেল দেখিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওয়া অফিসের অনুমান মিলে গিয়েছে। ঘূর্ণিঝড় থেকে পর্যায়ক্রমে নিম্নচাপ হয়ে বাংলায় ঢুকেই খেল দেখিয়েছে। কলকাতায় রবিবার থেকে বৃষ্টি হলেও, মূলত ভোররাতে বাংলার কাছাকাছি আসতেই ভারী বৃষ্টি হয় কলকাতায়। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গত রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৬৭ মিলিমিটার। আর তাতেই জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। অল্প বৃষ্টিতেই ডুবে যাওয়া ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকা। জল জমেছে গার্ডেনরিচ, পার্কসার্কাস, মানিকতলা, তপসিয়া এলাকায়।

কলকাতা পুরসভার তরফে সমস্ত লকগেট খুলে দেওয়া হয়েছে। একাধিক পাম্প চলছে, ভারী বৃষ্টি হয়েছে সারারাত তাই জল জমেছে বেহালাতেও। তবে পুরসভার পাম্পের জন্য হু হু করে জল নামছে রাস্তার। গত রবিবারই কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম আশ্বস্ত করেছিলেন, ‘চিন্তার কারণ নেই, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড় আসছে না। তবে বৃষ্টি হবে, এখন কতটা হবে সেটা অনুযায়ী পরিস্থিতির বিচার হবে। তবে পাম্প প্রচুর রয়েছে অসুবিধা হবে না। ভারী বৃষ্টি হলে জল জমলেও ক্যানাল গুলো দিয়ে বেড়িয়ে যাবে।’

জমাজল দ্রুত নামাতে তৎপর পুরসভা। নিকাশি বিভাগের কর্মীদের অনেকেই রাস্তায় রয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরোয়, তার চেষ্টা করছেন। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার এ রকমই থাকবে আবহাওয়া। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের