মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১ টাকায় মিলবে পেটভরা খাবার। পাতে থাকবে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে খাবার তুলে দিতে কলকাতায় বিশেষ উদ্যোগ নিল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। মহালয়ার দিন থেকেই রাজাবাজারে চালু হচ্ছে এই আহার ক্যান্টিন। নামমাত্র মূল্যে খাবার পাওয়ার এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

কোথায় এবং কবে মিলবে খাবার?

কলকাতার রাজাবাজারে এই ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্র। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই শুরু হচ্ছে এই পরিষেবা। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শনিবার ক্যান্টিনটি চালানো হবে। প্রতিদিন প্রায় ২০০ জনের খাবারের ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন তাঁরা। মূলত আর্থিকভাবে দুর্বল ও অসহায় মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ।

এক টাকায় কী কী খাবার?

প্রথম দিনের খাবারের তালিকায় রয়েছে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। মাত্র এক টাকার বিনিময়ে একসঙ্গে একাধিক পদ খাওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ। শহরে কম খরচে খাবারের ব্যবস্থা আরও বিস্তৃত করার ক্ষেত্রে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

প্রসঙ্গত, রাজ্যে আগে পাঁচ টাকায় খাবার দেওয়ার জন্য চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’ প্রকল্প। পরবর্তী সময়ে প্রকল্পটির নাম বদলে রাখা হয় ‘মা আহার ক্যান্টিন’। সেখানে পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি, ডিম এবং নির্দিষ্ট দিনে মাছ-ভাত পাওয়ার ব্যবস্থা রয়েছে। সেই আবহে রাজাবাজারে মাত্র এক টাকায় খাবার দেওয়ার এই উদ্যোগ শহরের দরিদ্র মানুষের কাছে কতটা সহায়ক হয়ে ওঠে, তা আগামী দিনে স্পষ্ট হবে।

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫