কলকাতায় ১২টার পর থেকেই বদলাবে আবহাওয়া,ভিজবে এই ৪ জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি : জেলায় জেলায় হট ডে পরিস্থিতি। তীব্র দহনে জ্বলছে গোটা বাংলা। বাইরে বেরোনোই দায় উঠেছে। অসহ্য গরমে ভোগান্তি সকলের।দক্ষিণে আজ আরও গরম। শনিবার ৩৮ ডিগ্রি পেরোতে পারে তাপমাত্রার পারদ।এদিকে পশ্চিমের জেলায় পারদ ৪০-এর কোঠায়।আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন পূর্বাভাস নেই।পারদ আরও চড়বে পুরুলিয়া,পশ্চিম বর্ধমানে।দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।শনিবার হট ডে পরিস্থিতি দক্ষিণের প্রায় সব জেলাতেই।সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা।

শুক্রবার(২৮ মার্চ)শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।অস্বস্তি বাড়িয়ে আপেক্ষিক আর্দ্রতাও বেড়েছে।আর আবহাওয়ার এই জোড়া ‘গুগলি’-তে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ।শনিবার(২৯ মার্চ)কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে।

কলকাতায়(শনিবার ২৯ মার্চ)সকাল ৯ টার পর কাঠফাটা রোদ। দুপুর ১২ টা থেকে অসহনীয় পরিস্থিতি আরও বাড়তে পারে। আাপতত বেলা ৩ টে পর্যন্ত শুষ্ক উষ্ণ লু এর মতো হলকা।দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে আগামী ৪৮ ঘণ্টায়।রাতের তাপমাত্রা বেড়ে ২৬.৪ ডিগ্রি। আগামীকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেড়ে ৩৭.৬ ডিগ্রি। আপাতত বৃষ্টির কোন সম্ভবনা নেই।

এদিকে দক্ষিণবঙ্গে যখন গরম বাড়ছে সেই সময়ে স্বস্তির খবর উত্তরবঙ্গে।উত্তরবঙ্গের চার জেলায় শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।এই চারটি জেলা হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার।আগামীকাল রবিবার(৩০ মার্চ)দার্জিলিং এও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভবনা রয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে