সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে প্রথমবার যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ। বিষয়টি বৃহস্পতিবারেই (৬ অগস্ট) সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে প্রথমবার যোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ। বিষয়টি বৃহস্পতিবারেই (৬ অগস্ট) সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছেন, আগামী ১০ অগস্ট তিরঙ্গা যাত্রা উপলক্ষে শহরে বিশাল মিছিলের আয়োজন করা হচ্ছে। মিছিল শুরু হবে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে। মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ যোগ দেবেন। তাই ওইদিন কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। রেড রোড, খিদিরপুরের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে।

তবে ১০ অগস্ট যেহেতু সপ্তাহের প্রথম দিন তথা সোমবার পড়ছে, তাই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকলে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা, তাই আগে থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়ে দিল, ওইদিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। একটি নির্দেশিকা জারি করে বন্ধ রাস্তার তালিকা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

যে তালিকায় রয়েছে, ময়দান যাওয়ার রাস্তা কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ। এছাড়া পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে, দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, এই রাস্তাগুলিতে। তবে LPG সিলিন্ডার, CNG, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী যান গুলির ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। প্রয়োজনে ওইদিন মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে।

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল এসএসসি

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ