বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের ৫০ জন খুঁদেকে সময়মতো স্কুলে পৌঁছে দিল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবিক কলকাতা পুলিশ। ফের সেই ছবি প্রকাশ্যে এল। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়। যার ভেতরে ছিল প্রায় ৫০ জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মত স্কুল পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের(Kolkata Traffic Police) ভ্যান বিদ্যাসাগর সেতুতে নিয়ে আসা হয় এবং সময়মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের(Sgt.Imran) চেষ্টায় আটটা কুড়ির মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।

পরীক্ষার অ্যাডমিট কার্ড(Admit Card) ফেলে আসা পরীক্ষার্থীকে দ্রুত মোটরসাইকেলে চাপিয়ে বাড়ি নিয়ে গিয়ে আমার পরীক্ষা হলে নিয়ে আসা অথবা দেরি হয়ে যাওয়া পরীক্ষার্থীকে দ্রুত পরীক্ষা হলে পৌঁছে দেওয়া এইসব ঘটনায় বারবার পুলিশের মানবিক মুখ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কলকাতা শহরের বুকে বয়স্ক ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়া অথবা খোয়া যাওয়া মোবাইল কিংবা অন্য কোন মূল্যবান জিনিসপত্র পেয়ে তা ফিরিয়ে দেওয়া এই ধরনের ছবি কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার প্রকাশিত করা হয়।

ডিজিটাল অ্যারেস্ট কিংবা অনলাইনে প্রতারণা হওয়ার পর সেই টাকা ফিরিয়ে দিয়ে সাধুবাদ নিতে দেখা যায় কলকাতা পুলিশকে। কিন্তু এবার পুলিশ কাকুরা এগিয়ে এসে খুঁদেদের যেভাবে সময় মত স্কুলে পৌঁছে দিল তাঁতে বেজায় খুশি পড়ুয়ারা। সকলেই স্কুলের গেটে ঢুকে হাত নাড়তে নাড়তে থ্যাংক ইউ জানায় কলকাতা পুলিশকে।জানা গেছে, কলকাতা পুলিশের এই ভূমিকায় যথেষ্ট খুশি স্কুল কর্তৃপক্ষ। একইসঙ্গে অভিভাবক রাও তাদের ছেলেমেয়েদের সময় মত স্কুলে পৌঁছতে কলকাতা পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ