ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। আর ওইদিন সোমবার (৪ মে, ২০২৬) শহরজুড়ে কড়া নিরাপত্তা এবং বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। ট্রাফিক রুটে বদল ঘটবে সোমবার। আর এবার সেটা মাথায় রেখেই রাস্তায় বের হতে হবে। তাই ট্রাফিক আপডেট জেনেই নিত্যযাত্রীদের পথে নামতে হবে। আগামীকাল ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত স্ট্রংরুম এবং গণনাকেন্দ্র সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা, রুট পরিবর্তন এবং পার্কিং নিয়ন্ত্রণ কার্যকর থাকবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর। সুতরাং তুলে ধরা হচ্ছে ট্রাফিক আপডেট।

কেমন ট্রাফিক আপডেট থাকবে?‌ কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, জাজেস কোর্ট রোড ও আলিপুর রোডের মোড় থেকে পূর্বমুখী যান চলাচল বন্ধ থাকবে। আর জাজেস কোর্ট রোড ও বেকার রোডের সংযোগস্থল থেকে উত্তর ও দক্ষিণমুখী যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি থাকবে। পাশাপাশি হেস্টিংস হাউস কমপ্লেক্সে নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িগুলি জাজেস কোর্ট রোড দিয়ে প্রবেশ করবে এবং আলিপুর রোড দিয়ে বের হবে। পরিস্থিতি অনুযায়ী আলিপুর রোডের উত্তরমুখী যানবাহনকে চেতলা সেন্ট্রাল রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। বিবেকানন্দ কলেজের সামনে থাকা অটোস্ট্যান্ড সরিয়ে ডায়মন্ডহারবার রোডের পশ্চিম পাশে, রিলায়েন্স ট্রেন্ডসের কাছে স্থানান্তর করা হবে।

কোন পথে থাকবে নো–এন্ট্রি?‌ অকল্যান্ড রোডের দু’দিকেই ‘নো এন্ট্রি’ জারি থাকবে। তবে নির্বাচন সংক্রান্ত গাড়ি এবং বিচারপতিদের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী গাড়িগুলি অল ইন্ডিয়া রেডিও দিক থেকে অকল্যান্ড রোডে ঢুকে স্ট্র্যান্ড রোড দিয়ে বের হতে পারবে। প্রয়োজনে অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড পর্যন্ত স্ট্র্যান্ড রোডে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হতে পারে বলে জানা যাচ্ছে। লর্ড সিনহা রোডেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

আর কী জানা যাচ্ছে?‌ ট্রাফিক আপডেটে উঠে আসছে, শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হতে পারে। সেই তালিকায় আছে—বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ি থেকে গুরুসদয় রোড), রিচি রোড, শরৎ বোস রোডের একটি অংশ, বেলতলা রোড, পালিত স্ট্রিট, পদ্মপুকুর রোড, লাভলক প্লেস, চক্রবেড়িয়া রোড, ডোভার রোড, দেওদার স্ট্রিট এবং লর্ড সিনহা রোড। একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সম্পূর্ণ পার্কিং নিষিদ্ধ থাকবে। তার মধ্যে রয়েছে—জে.এল. নেহরু রোডের নির্দিষ্ট অংশ, ক্যামাক স্ট্রিট, ডায়মন্ডহারবার রোডের কিছু অংশ, স্ট্র্যান্ড রোড, গঙ্গাসাগর মেলা কমপ্লেক্স এবং এসপ্ল্যানেড রো (পশ্চিম)। গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত গাড়িকেই পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে। সাধারণ মানুষকে অকারণে ওই সব এলাকা এড়িয়ে চলার এবং বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে