বঙ্গে নিম্নচাপ ভ্রুকূটি, মঙ্গলে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ ২৪ পরগনায়। এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এর পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে বৃষ্টি। বৃহস্পতিবার নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমাঞ্চল হয়ে সরে যাবে ঝাড়খণ্ডের দিকে। ফলে বৃহস্পতিবারের সকালের পর বৃষ্টি ধীরে ধীরে কমবে। সোমবার রাত হতেই আকাশ ঢেকে যায় কালো মেঘে। বাজ পড়তেও শোনা গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভালই বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরের ওপর নতুন করে দানা বাধার চেষ্টা করছে নিম্নচাপ। এর ফলে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যের আকাশে দেখা গিয়েছে স্কোয়াল ফ্রণ্ট। পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে আসা নিম্নচাপের পরিত্যক্ত অংশ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে সংযুক্ত হয়েছে। এটির সঙ্গে পূবালী ও পশ্চিমা বাতাসের সংঘর্ষের ফলে বাংলার ওপর সোমবার ও মঙ্গলবার তৈরি হয়েছে শক্তিশালী টেল স্কোয়াল ফ্রণ্ট। এটি বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে। বড়ো অঞ্চল জুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারীবৃষ্টি ও মেসোস্কেল অঞ্চল জুড়ে মুষলধারে ভারীবর্ষণ হবে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে এই স্কোয়াল ফ্রণ্ট প্রভাব বিস্তার করবে।

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ